জি বাংলার ( Zee Bangla ) কোন গোপনে মন ভেসেছে ( Kon Gopone Mon veseche ) ধারাবাহিকে দেখা যায় তীর্থঙ্করের ভয়ংকর ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরি চলে গেল অনিকেতের। অনিকেতকে রীতিমত প্রতারক বলে অপমান করলেন অমিতাভবাবু আর এই অপমানের কথা ভাবতে ভাবতে রাস্তায় বেরিয়ে এল অনিকেত, দুর্ঘটনা সম্মুখীন হল সে।
কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ৩ অক্টোবর ( Kon Gopone Mon Veseche Full Episode 3 October )
আজকের পর্বে দেখা যায়, কোথাও যে একটা বড় রকমের ভুল হয়েছে সেটা বারবার অনন্যা ম্যাডামকে বোঝাতে থাকে শ্যামলী অনন্যা ম্যাডাম তো বুঝতেই পারেন না। শ্যামলী তখন বলে আমি যখন প্রথম এসেছিলাম তখন আমার রান্না করা খাবারের নুন মিশিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমি সেটা বুঝতে পেরে গিয়ে খাবারটা সময়ের আগে ঠিক করে আপনাদের সামনে পরিবেশন করি। তবে আমার হাতে কোনও প্রমাণ নেই! তবে এটা তো নিশ্চিত এই অফিসে কেউ বা কিছু মানুষ আছেন যে বা যারা নতুন আসা কর্মচারীদের পিছনে ষড়যন্ত্র করেন।

শ্যামলীর কথা শুনে অনন্যা বুঝতে পারে কোথাও একটা বড় রকমের সমস্যা হচ্ছে। অনন্যা তখন আরেকজন ম্যাডামকে ডেকে নেয়। সে এসে বলে, এমনটা হতেই পারে অনিকেত স্যারের ল্যাপটপে আগে থেকে কেউ মেলটা রেডি করে রেখে ইন্টারনেট কানেকশনটা অফ করে রেখে দিয়েছিল। পরে ইন্টারনেট কানেকশন টা অন করাতেই মেলটা চলে যায়। কিন্তু এই বিষয়টা কীভাবে প্রমাণ করবে শ্যামলী সেটা সে বুঝতে পারেনা! অন্যদিকে তীর্থঙ্করের পাঠানো সিকিউরিটি গার্ড আড়ি পেতে সবার কথা শুনতে থাকে এবং তীর্থঙ্করকে বলে দেয় অনিকেতকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা হচ্ছে।
সব শুনে ভয় পেয়ে যায় তীর্থঙ্কর, কারণ সে জানে অনিকেত নির্দোষ প্রমাণ হয়ে গেলে তার চাকরি চলে যাবে! অন্যদিকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় যখন তখন দেখা যায় একটা সময় সিসিটিভি টা বন্ধ ছিল শ্যামলী অনন্যা কে জিজ্ঞেস করে এটা দিয়ে কিছু প্রমাণ করা যায় কিনা?! কিন্তু অনন্যা বলে এভাবে তো কোন কিছু প্রমাণ হবে না। অন্যদিকে অপরাজিতা অনিকেতের জন্য হঠাৎ করে ভাবতে থাকে। অনিকেতের জন্য তার মন খারাপ করতে থাকে সে অনিকেত কে ফোন করে কিন্তু অনিকেত ফোন ধরে না।
আরও পড়ুনঃ ফুলকির জীবনে অন্ধকার নামিয়ে আনল রুদ্র! ঘনিয়ে এল ফুলকির শেষ সময়!
এরপর অনিকেতের খোঁজ নিতে শ্যামলীকেও ফোন করে কিন্তু শ্যামলীও ফোন ধরে না তখন মন্দার কে ফোন করে অপরাজিতা মন্দার বলে শ্যামলীকে সেও খুঁজছে। এরপর শ্যামলী মন্দারকে এসে বলে এখনই আমাদের বাড়ি যেতে হবে বাড়িতে চল। অন্যদিকে গাড়ি দুর্ঘটনার থেকে সামান্যর জন্য প্রাণে বেঁচে যায় অনিকেত আঘাত লাগে তার। অনিকেত তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকে আর শ্যামলী বাড়ি এসে সকলকে পুরো ঘটনা খুলে বলে বাড়ির সবাই ঠিক করে, তারা শ্যামলীকে সাহায্য করবে অনিকেতকে নির্দোষ প্রমাণ করতে। তাহলে কি এবার অনিকেত কে নির্দোষ প্রমাণ করতে শ্যামলীর সাথে হাত মেলাবে অপরাজিতা?
