Bangla Serial

নুনে পো’ড়া রান্না চুটকিতে ঠিক করে ফেলল শ্যামলী!বেকায়দায় সংযুক্তা!

জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক হল কোন গোপনে মন ভেসেছে ( kon gopone mon veseche )। এই ধারাবাহিকে দেখা যায় যে শ্যামলী অমিতাভবাবুর কোম্পানিতে ক্যান্টিন খোলার অনুমতি পেয়ে যায়, কিন্তু সেখানে সংযুক্তা নামে একজন চায়, তার প্রেমিককে এই কাজটা দিতে, সেই কারণে শ্যামলীর রান্না করা মাংসের মধ্যে সে অতিরিক্ত পরিমাণে নুন মিশিয়ে দেয়, যাতে খাবারটা নুনে পোড়া হয়ে যায় আর শ্যামলীদেরকে এখান থেকে তাড়িয়ে দেয় অমিতাভ বাবু।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ২১ সেপ্টেম্বর/kon gopone mon veseche today full episode 21 September-

আজকের পর্বের শুরুতে দেখা যায় যে, অনিকেত যখন জানতে পারে শ্যামলীর খাবারটা নুনে পোড়া হয়েছে, তখন সে সিকিউরিটি গার্ডকে দিয়ে শ্যামলীর উদ্দেশ্যে একটা উপহারের বাক্স পাঠায় এবং তাতে সবটা লিখে দেয়। অন্যদিকে অফিসে এত মেয়ে থাকতে শ্যামলীকে উপহারের বাক্স দিচ্ছে অনিকেত!? বিষয়টা দেখে ঈর্ষান্বিত হতে থাকে অনিকেতের মহিলা সহকর্মীরা আর অফিসের পুরুষ সহকর্মীরা বুঝতে পারে অফিসের মেয়েরা অনিকেতকে দেখেই তার প্রেমে পড়ে গেছে!

kon gopone mon veseche today episode 20 September

অন্যদিকে শ্যামলী অনিকেতকে বলে এটা কীভাবে সম্ভব? আমি তো কখন‌ই এত বেশি নুন খাবারে দিই না! তাহলে কীকরে খাবারটা নুনে পোড়া হতে পারে? অনিকেত তখন বলে, কীভাবে সবটা হল সেটা না হয় পরে ভাববেন! আপাতত তাড়াতাড়ি কিছু একটা করে খাসির মাংসটাকে ঠিক করতে হবে, না হলে অমিতাভ বাবু যদি এই খাবার খেয়ে নেন তাহলে আপনাদের হাত থেকে এই কাজটা তো যাবেই সাথে কোম্পানীর‌ও বদনাম হয়ে যাবে। অনিকেত তখন বলে ফ্রেশ ক্রিম দিলে নুনটা কমবে?

শ্যামলী বলে, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে! শ্যামলী ভাবতে থাকে যেভাবেই হোক কোম্পানীর মান আজকে তাকে বাঁচাতেই হবে। অন্যদিকে অনিকেত বলে, মনে আছে একদিন আমার হাত থেকে অনেকটা নুন পড়ে গিয়েছিল তখন আপনি বলেছিলেন বেশ ডুমোডুমো করে আলু কেটে দিতে এবং তার মধ্যে অনেকটা ফ্রেশ ক্রিম দিয়ে দিলে নুন ভাবটা কেটে যায়! শ্যামলী তখন বলে, আপনি ঠিক বলেছেন, আমি তাড়াতাড়ি সেই ব্যবস্থাই করি! এরপর শ্যামলী ঝটপট সেই কাজ করতে থাকে।

অন্যদিকে অনন্যা আজকে অফিসের সব স্টাফদের বলে, চলুন আজ সবাই মিলে আমরা একসাথে লাঞ্চ করব। এরপর অমিতাভ বাবু, অনন্যা, ভার্গবী সবাই মিলে ক্যান্টিনে চলে আসে। অমিতাভ বাবু বলে রান্না হয়নি? শ্যামলী বলে, হ্যাঁ হ্যাঁ হয়েছে। এরপর শ্যামলী খাবার দিতে থাকে, শ্যামলীর হাতের তৈরি খাসির মাংস খেয়ে সকলে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। অমিতাভ বাবু বলে, আপনি নুনের পরিমাণটা একদম ঠিক ঠাক দিয়েছেন, এইবার থেকে পাকাপাকি ভাবে আপনাদের কোম্পানি আমাদের এই রান্না করার দায়িত্বের অর্ডারটা পেল।

আরও পড়ুন: ফুলকির কাছে তুরুপের তাস হয়ে উঠল হৈমন্তী! রুদ্রর বিরুদ্ধে ফুলকির ঢাল হৈমন্তী!

অন্যদিকে সংযুক্তা ভাবতে থাকে কীভাবে এটা হতে পারে? এত অল্প সময়ে কীভাবে নতুন করে মাংস রান্না করল? ওদিকে অনিকেত এত বড় সাহায্য করেও সে স্বীকার করতে রাজি নয় যে শ্যামলীর প্রতি সে দুর্বল! তার বক্তব্য শ্যামলীর কাছে তার অনেক ঋণ আছে তাই সেদিন শোধ করছে। অন্যদিকে শ্যামলী কিন্তু নিশ্চিত হয়ে যায় যে এই অফিসে এমন কেউ আছে যে তার শত্রু যে চায় না , তারা এখানে কাজ করুক, যে কারণে তার রান্না করা খাবারে এতটা নুন মিশিয়ে দেওয়া হয়েছে! তবে শ্যামলী যা বুদ্ধিমতী, তাতে খুব শীঘ্রই মনে হয় সংযুক্তাকে ধরে ফেলবে শ্যামলী!

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন