স্টার জলসার (star jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম ‘তোমাদের রাণী’ (tomader rani)। এই ধারাবাহিকে অভিনয় করেই জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী অভিকা মালাকার (avika malakar)। প্রথম দিকে টিআরপির (TRP) লড়াইতে বেশ ভালো ফল করে দেখাচ্ছিল ধারাবাহিকটি। তবে ধীরে ধীরে টিআরপি তলানিতে গিয়ে ঠেকে। তারপর ধারাবাহিকটি শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতা এবং চ্যানেল কর্তৃপক্ষ। সম্প্রতি শেষ হয়েছে সিরিয়ালটি।
ধারাবাহিকটি শেষ হয়ে গেলেও জনপ্রিয়তা একটুও কমেনি অভিনেত্রী অভিকা মালাকারের। তার বিপরীতে অভিনয় করা অর্কপ্রভর সাথে তার জুটি হয়েছে দারুন জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় তাদের চরিত্রদের নাম একসাথে করে তাদের ডাকা হয় ‘দুর্জানি’ নামে। তোমাদের রাণী ধারাবাহিক শেষ হওয়ার পর ছোট পর্দার দর্শকরা মুখিয়ে আছেন অভিকা মালাকার কে আবার দেখার জন্য।
এরপরেই শোনা যায় যে ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী অভিকা মালাকার। টেন্ট সিনেমা প্রোডাকশনের নতুন ধারাবাহিকের নায়িকা হচ্ছে অভিকা মালাকার বলেই শোনা যায়। এমনকি অভিনেত্রীর লুক টেস্টও হয়ে গেছে বলেই জানা যাচ্ছিল। এই খবর সামনে আসাতে উত্তেজনা তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে।
স্টার জলসার এই নতুন ধারাবাহিকের গল্প সম্বন্ধে জানা যাচ্ছিল যে এই ধারাবাহিকের গল্প হতে চলেছে এক জঙ্গলের প্রেক্ষাপটে। এই অভিকা মালাকারের বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করার কথা ছিল ‘রাম কৃষ্ণা’ ধারাবাহিকের নায়ক নীলাঙ্কুর মুখার্জির। তবে দর্শকদের জন্য খারাপ খবর। দর্শকরা এখনই এই জুটিকে দেখতে পাবেননা ছোটপর্দায়। এই নতুন ধারাবাহিক থেকে বাদ পড়েছেন অভিকা মালাকার।
আরও পড়ুন: দেবদাস মাইতির খোঁজ পেয়ে গেল ফুলকি! এবার কীভাবে নিজেকে বাঁচাবে রুদ্র?
সম্প্রতি স্টার জলসার নতুন ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ ‘ এর জন্য প্রোমো শ্যুট করলেন নতুন নায়িকা মনীষা মন্ডল। এই ঘটনায় অবাক হওয়ার সাথে সাথে আঘাতও পেল অভিকা মালাকারের অনুরাগীরা। কিন্তু কেন শেষ মুহূর্তে গিয়ে বাদ পড়লেন অভিকা এই নিয়ে দর্শকদের মনে উঠছে প্রশ্ন। এর কারণ হিসেবে শোনা যাচ্ছে যে ধারাবাহিকের গল্পের যা প্রেক্ষাপট তার জন্য একজন আদিবাসী বা গ্রাম্য পরিবেশের মানানসই একজনকে প্রয়োজন। আর সম্ভবত অভিকা মালাকারের সঙ্গে সেই লুক যাচ্ছে না। সেই কারণেই বাদ দেওয়া হয়েছে অভিকাকে। তবে এর সাথে শোনা যাচ্ছে যে অন্য একটি ধারাবাহিকে নায়িকা করা হচ্ছে অভিকা মালাকারকে। সেই জন্যই এই ধারাবাহিক থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার কবে পাকাপাকিভাবে অভিকা মালাকারের নতুন ধারাবাহিকের আপডেট সামনে আসে এখন সেটাই দেখার।
