Entertainment

সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকেই মৃ’ত্যুর খবর পোস্ট! আসল ঘটনাটা ঠিক কী?

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) স্ত্রী হওয়ার পাশাপাশি তিনি নিজের প্রতিভার কারণেও দেশের মানুষের কাছে পরিচিত। সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) স্ত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন খুবই জনপ্রিয় নৃত্য শিল্পী। ওড়িশি নৃত্যশিল্পী হিসেবে তার জনপ্রিয়তা রয়েছে গোটা দেশে। দেশ বিদেশের নানান জায়গায় ঘুরে ঘুরে নাচের পারফরম্যান্স করেন তিনি এবং তার ছাত্রীরা। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে, সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলীর (Dona Ganguly) কথা বলা হচ্ছে এখানে।

সৌরভ গাঙ্গুলী এবং ডোনা গাঙ্গুলির বিয়ে হয়েছে দীর্ঘ বেশ কয়েক বছর কেটেছে। বর্তমানে তাদের একজন কন্যা সন্তান রয়েছে, সানা গাঙ্গুলী। সানা বর্তমানে বিদেশে চাকরির জন্য রয়েছে। লন্ডনেই থাকছে বেশিরভাগ সময়ে। সৌরভের লন্ডনের বাড়িতে কখনও ডোনা আবার কখনও বাবা সৌরভ গাঙ্গুলীর সাথে থাকছে। সেখানেই পড়াশুনা শেষ করার পর চাকরি করছে। স্বামী, সন্তান নিয়ে সুখেই সংসার চলছে। কিন্তু এরই মাঝে এক খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

Picsart 24 09 15 18 33 09 466
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1,”remove”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

কী ঘটেছে আসল ঘটনা

গতকাল শনিবার রাতে হঠাৎ খবর আসে ডোনা গাঙ্গুলি পথ দুর্ঘটনায় মা’রা গেছেন। জানা যায় বাগদাতে এক পথ দুর্ঘটনায় মৃ’ত্যু হয়েছে নৃত্যশিল্পীর। আর এই খবর শোনার পর তোলপাড় হয়ে যায় গোটা সোশ্যাল মিডিয়া। সকল ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন ডোনার খোঁজ নেওয়ার জন্য। তার উপর ডোনার মৃ’ত্যুর এই খবর পোস্ট করা হয়েছে ডোনা গাঙ্গুলীর ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে।

ডোনা গাঙ্গুলীর ফেসবুকের পেজ থেকে তার মৃ’ত্যু সংবাদ নিয়ে নানান কথা লেখা হয়। একেক জন একেক রকম পোস্ট করতে থাকেন। তবে পরে জানা যায় এই পুরো বিষয়টা ভুয়ো। ডোনা গাঙ্গুলীর কাছেও তার মৃ’ত্যু সংবাদ পৌঁছেছে। জানা গিয়েছে তার ফেসবুক একাউন্ট হ্যাক করা হয়েছে। তিনি ইতিমধ্যেই সাইবার ক্রা’ইমে অভিযোগ করেছে।

আরও পড়ুনঃ কোন হঠকারিতা নয়, রুদ্রকে ধরতে পাকা গোয়েন্দার মতন পা ফেলছে ফুলকি!

কী জানিয়েছেন ডোনা গাঙ্গুলী?

এক সংবাদমাধ্যমে ডোনা গাঙ্গুলি জানিয়েছেন এই বিষয়ে তিনি কড়া পদক্ষেপ নেবেন। ইতিমধ্যেই অভিযোগ করা হয়েছে সাইবার ক্রা’ইম ব্রাঞ্চে। ডোনা গাঙ্গুলী এই ঘটনার শেষ দেখে ছাড়বেন। কে বা কারা এই ঘৃ’ণ্য কাজ করেছেন সেটা জানবেন। ডোনার ফেসবুক পেজে গেলেই দেখা যাবে সেখানে বাংলা না ইংরেজি নয় বরং অন্য একটি ভাষায় লেখা, বোন ডোনার আত্মার শান্তি কামনা করি, ভয়াবহ দুর্ঘটনার প্রাণ হারালেন ডোনা গাঙ্গুলী। তবে পরে জানা যায় এই বিষয়টি ভুয়ো এবং তার একাউন্ট হ্যাক করা হয়েছে। ডোনা গাঙ্গুলী জানিয়েছেন তার এই ফেসবুক একাউন্ট থেকে যদি কারোর কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট যায় তাহলে কেউ যেন একসেপ্ট না করেন।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন