Bangla Serial

নিজের অন্যায় ঢাকতে গিয়ে ফেঁ’সে গেলো রুদ্র! ঘুষ দিতে গিয়ে ফুলকির কাছে ধরা পড়ল সে!

প্রতি সপ্তাহের নতুন নতুন টুইস্ট নিয়ে দর্শকের মন জয় করে চলেছে জি বাংলার ফুলকি (Phulki) ধারাবাহিক। শুরুর সময়তে ততটা দর্শকদের মনে প্রভাব ফেলতে না পারলেও ধীরে ধীরে কিন্তু বেশ ভালই দর্শকের মন জয় করে নিয়েছে ফুলকি। এক বছর হতে চললো টেলিভিশনের পর্দায় চলছে ফুলকি (Phulki)। ধারাবাহিকের ফুলকি এবং রোহিতের জুটি নজর কেড়েছে সকলের। নিজের প্রথম ধারাবাহিকের মাধ্যমে ফুলকি অর্থাৎ অভিনেত্রী দিব্যানি মন্ডল (Devyani Mondal) সকলের মন জয় করেছেন। আর রোহিত্তের চরিত্রে অভিষেক বোস (Abhishek Bose) তো দীর্ঘ সময় ধরেই দর্শক মহলে জনপ্রিয়।

সম্প্রতি ধারাবাহিকে ফুলকির বড় জা পারমিতার ফের বিয়ের গল্প দেখানো হয়েছে। পুলিশ অফিসার অংশুমানের সঙ্গে পারমিতার বিয়ে দিয়েছে সকলে মিলে। কিন্তু এই বিয়ে মেনে নিতে পারেননি হৈমন্তী দেবী অর্থাৎ পারমিতার আগের শাশুড়ি। এই নিয়ে যখন ধারাবাহিকের গল্পে এগোচ্ছে ঠিক তারই মাঝে আসে এক দুঃসংবাদ। পরীক্ষা দিয়ে ফেরার পথে উড়ালপুর ভেঙে পড়ে ভগবানপুরে। আর সেখানে দুর্ঘটনার শিকার হয় রোহিতের এক ভাই পিয়াল।

Phulki Today episode 11 September

ফুলকি আজকের পর্ব ১৩ সেপ্টেম্বর (Phulki Today Episode 13 September)

ধারাবাহিক আজকের পর্বে দেখানো হবে পিয়ালকে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি করা হয়েছে সেখানকার এক আঞ্চলিক হাসপাতালে। পিয়ালকে দেখতে ফুলকি, পিয়ালের মা এবং বাকিরা উপস্থিত হয়েছে হাসপাতালে সেখানে পিয়াল কে এই অবস্থায় দেখে ভেঙে পড়ে ছোট কাকি অর্থাৎ পিয়ালের মা। হাসপাতালের মাঝেই তিনি অজ্ঞান হয়ে যান। ফুলকি তার মা কালীর কাছে প্রার্থনা করতে থাকে যাতে পিয়াল সুস্থ হয়ে ওঠে তাড়াতাড়ি।

এরপর দেখা যায় পিয়াল কে হাসপাতালে দেখতে উপস্থিত হয় তার বন্ধু পায়েল। যার সঙ্গে করে পিয়াল পরীক্ষা দিয়ে ফিরছিল। পায়েলকে বাঁচাতে গিয়ে পিয়াল দুর্ঘটনার শিকার হয়। পিয়াল কে দেখার পর সকলেই বাড়ি ফিরে এসে পিয়ালের জন্য চিন্তা করতে থাকে ঠিক তখনই বাড়িতে রুদ্র আসে। রুদ্র এসে বলে সে পিয়ালকে কলকাতার ভালো হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে চায়। তখন ফুলকি রোহিত সকলে মিলে বাঁধা দিয়ে বলে এই অবস্থায় পিয়ালকে কিছুতেই কলকাতায় অত দূরে নিয়ে যাওয়া যাবে না। এরপরই ফুলকির প্রশ্নের মুখোমুখি হতে হয় রুদ্র কেম ফুলকি প্রশ্ন করে কিভাবে ভগবানপুরের ওই উড়ালপুর ভেঙ্গে পড়ল? রুদ্র এই ঘটনার প্রতিবাদ করতে চাইলে রোহিত ফুলকিকে সঙ্গ দিয়ে রুদ্র কে একই প্রশ্ন জিজ্ঞাসা করে। কারণ কয়েকদিন আগেই রুদ্র এই উড়ালপুর উদ্বোধন করেছে। তাই ফুলকির সন্দেহ রুদ্র এই পুরো বিষয়টা জানে।

আরও পড়ুন: হঠাৎ ভারতে ফিরলেন বাংলাদেশি অভিনেতা! মাঝপথে কোথায় হারিয়ে গিয়েছিলেন তিনি?

বাড়ির সকলেই রুদ্র কে প্রশ্ন করে উড়ালপুর ভেঙে যাওয়ার পরেও কেন রুদ্র তদন্তের জন্য অনুমতি দেয়নি এখনো। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে রুদ্র রাগ দেখিয়ে থেকে বেরিয়ে আসে। এরপর ফুলকি মা কালীর মন্দিরে গিয়ে পিয়ালের জন্য পুজো দিয়ে আসে। অন্যদিকে রুদ্র নিজের পাপ কাজ চাপা দিতে ওই উড়ালপুর বানানোর পেছনে যার হাত রয়েছে তাকে টাকা দিয়ে মুখ বন্ধ করাতে যায় এবং তাকে বলে শহর থেকে পালিয়ে যেতে। ঠিক সেই মুহূর্তে সেই রাস্তায় থাকে ফুলকি এবং ফুলকি রুদ্রকে একজনকে ঘুষ দিতে দেখে নেয়। আর তখনই ফুলকি বুঝতে পেরে যায় এই ঘটনার পেছনে পুরো রুদ্র রয়েছে। আর মনে মনে ঠিক করে নেয় রুদ্র এই আসল চেহারা সকলে সামনে নিয়ে আসবে সে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন