সিরিয়াল পাড়ার অন্যতম জনপ্রিয় মুখ হলেন তিয়াসা লেপচা (Tiyasha Lepcha)। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল কৃষ্ণকলি (Krishnakali) দিয়ে ছোট পর্দায় যাত্রা শুরু করেন তিয়াসা। কৃষ্ণকলি সিরিয়ালের শ্যামা চরিত্রটির মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। সেই ধারাবাহিকে তিয়াসার বিপরীতে ছিল জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। তাদের জুটি ভীষণ পছন্দ হয় দর্শকদের।
তিয়াশার দ্বিতীয় ধারাবাহিক ছিল স্টার জলসার বাংলা মিডিয়াম। এখানেও তিয়াসা জুটি বেঁধেছিলেন নীলের সাথে। কৃষ্ণকলির পর এই জুটি নিয়ে দর্শকমহলে ছিল দারুণ কৌতুহল। তাই ইন্দিরা এবং বিক্রমকে দেখার জন্য ওই উত্তেজিত ছিলেন দর্শকরা। কিন্তু ৩০০ এপিসোড যেতে না যেতেই শেষ হয়ে যায় সিরিয়াল।

তিয়াশাকে অনেকদিন ধরেই দেখা যাচ্ছে না টেলিভিশনের পর্দায়। দর্শকদের মনে এই প্রশ্ন জাগে যে কবে তারা তিয়াসাকে আবার ছোট পর্দায় দেখতে পাবেন। বর্তমানে তিয়াসাকে খালি সোশ্যাল মিডিয়াতেই দেখা যাচ্ছে। তার ব্যক্তিগত জীবন নিয়েও তোলপাড় হয়ে গেছে বিস্তর। অবশেষে দর্শকদের জন্য রইল খুশির খবর।
স্টার জলসা এবং জি বাংলাতে একের পর এক আসছে নতুন ধারাবাহিক। সম্প্রতি জানা গেছে টেন্ট সিনেমার একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে জি বাংলায়। আর এই ধারাবাহিকের ফলেই খুশির খবর পাচ্ছেন দর্শকরা। অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান হচ্ছে।

আরও পড়ুনঃ আইসক্রিম ললিপপের দিন শেষ, এবার চুমু খাবে ফুলকি! শুনেই ভিরমি খেলো রোহিত
এই ধারাবাহিকের মধ্য দিয়েই টেলিভিশনে কামব্যাক করছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী। ‘কৃষ্ণকলি’ , ‘বাংলা মিডিয়াম’ খ্যাত তিয়াসা লেপচা আবার ফিরতে চলেছেন ছোট পর্দায়। শোনা যাচ্ছে পুজোর পর থেকেই এই ধারাবাহিকের শুটিং শুরু হয়ে যাবে। মুখ্য চরিত্রেই থাকতে চলেছেন তিয়াসা। তবে এই ধারাবাহিককে নায়কের ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনো ঠিক হয়নি।
