Bangla Serial

দূরত্ব তৈরি হল পারো আর ফুলকির মধ্যে! হঠাৎ করে কী এমন ঘটালো ফুলকি?

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো শুরু থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে তার মধ্যে অন্যতম ফুলকি (Phulki)। ধারাবাহিকের গল্প প্রথম থেকেই ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। টিআরপি তালিকাতেও চমৎকার ফলাফল করেছে ফুলকি। পর্দায় দিব্যানি মন্ডল (Devyani Mondal) ও অভিষেক বসুর (Abishek Bose) রসায়ন নজর কেড়েছে দর্শকদের। তবে ফুলকি, রোহিতের পাশাপাশি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন ফুলকির বড় জা পারমিতা। ধারাবাহিকে পারমিতার ভূমিকায় কৌশাম্বী চক্রবর্তীর (Kaushambi Chakraborty) অসাধারণ অভিনয় তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের।

বর্তমানে অংশু ও পারমিতার বিয়ে নিয়েই জমে উঠছে গল্প। পারমিতার বিয়ে দিতে নারাজ হৈমন্তী আর সেই কারণেই একের পর এক চক্রান্ত করে চলেছেন তিনি। এমনকি যে বউমা তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তাকেও কিড’ন্যাপ করতে দু’বার ভাবেননি হৈমন্তী। রথের ঘরে পারমিতাকে অজ্ঞান করে লুকিয়ে রাখেন তিনি। যদিও শেষমেশ পারমিতাকে উদ্ধার করে আসে ফুলকি, রোহিত ও অংশু।

Phulki caught Ishitas plan

ফুলকি আজকের পর্ব ২ সেপ্টেম্বর (Phulki Today Episode 2 September)

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে অংশু ও পারমিতার বিয়ে ভাঙতে অংশুর বাবা মাকে খবর দিয়েছে রিকি। রায় চৌধুরী বাড়িতে এসে হুজ্জুতি শুরু করে অংশুর বাবা। এমনকি গায়ে হাত তুলতে যায় অংশুর কিন্তু তার আগেই অংশুর সামনে ঢাল হয়ে দাঁড়ায় পারো। বাধ্য হয়েই ফিরে যান অংশুর বাবা-মা। সমস্ত নিয়ম মেনে ধুমধাম করে বিয়ে হয় অংশু পারমিতার। পারমিতার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় অংশু।

বিয়ের পর বাবাকে গিয়ে প্রমাণ করে পারমিতা আর অংশু। বউমার মাথায় হাত দিয়ে পল্লব রায় চৌধুরী অংশুকে বলেন পারমিতার খেয়াল রাখতে। তিনি এতদিন নিজের বউকে নিজের মেয়ের মতোই ভালবেসেছিলেন, দেখে রেখেছিল তাই বিয়ের পর যেন তার অযত্ন না হয়। পল্লব রায় চৌধুরীর কথা শুনে তাতে সহমত পোষণ করে অংশু। সে জানায় সে পারমিতাকে কেমন রেখেছে তিনি যেন গিয়ে মাঝে মধ্যেই দেখে আসেন। তবে বাড়ির সকলকে দেখলেও মাকে না দেখে দুশ্চিন্তায় পড়ে যায় পারমিতা।

ফুলকির কান্ড দেখে চমকে গেল পারমিতা

আরও পড়ুন: অবশেষে নতুন ধারাবাহিকে ফিরছে আদৃত! বিপরীতে থাকছেন জনপ্রিয় নায়িকা!

এদিকে বিয়ে সম্পন্ন হতেই বাসর রাত জাগার প্ল্যান করতে থাকে ফুলকি। সকলে মিলে পুলিশের পোশাক পড়ে শুরু করে নাচ গান। যা দেখে ভীষণ খুশি হয় পারমিতা। ফুলকিদের সঙ্গেই আনন্দে নাচতে থাকে সে। আর পারমিতাকে এতটা খুশি দেখে হাসি ফুটে ওঠে অংশুর মুখেও। কিন্ত এই আনন্দ, হৈচৈ একেবারে মেনে নিতে পারছেন না হৈমন্তী। আরও বেড়ে জয় তার রাগ। তবে কি ফের নতুন করে পরিকল্পনা করবেন তিনি? জানা যাবে আসন্ন পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন