জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। প্রথম থেকে ধারাবাহিকটির গল্প নজর কেড়েছে সকলের। পর পর বেশ কয়েকবার বেঙ্গল টপার হয়েছে ফুলকি। আর সেই কারণেই ধারাবাহিকের প্রতি দর্শকদের বেড়েছে আগ্রহ। দর্শকদের মন জয় করে নিয়েছে অভিনেত্রী দিব্যানি মন্ডল (Devyani Mondal) এবং অভিষেক বসুর (Abhishek Bose) অনস্ক্রিন রসায়ন। তবে ধারাবাহিকে ফুলকির পাশাপাশি নজর কেড়েছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। পারমিতার বিজয় দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মাঝে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে পারমিতার চরিত্রটি।
বর্তমানে যদিও ফুলকি রোহিত নয়, ধারাবাহিকের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পারমিতা ও অংশুমান। দিদিভাইয়ের বিয়ে দিয়ে মরিয়া হয়ে উঠেছে ফুলকি। তবে ফুলকির এই সিদ্ধান্তে ভীষণ খুশি হন বাড়ির প্রত্যেকে। বিশেষত জেঠুমণি ফুলকির প্রশংসায় পঞ্চমুখ। প্রথমে যদিও এই বিয়েতে মত দেয়নি পারমিতা। তবে ফুলকির কথা শুনে আর না বলতে পারেনি সে। কিন্তু সকলকে পারমিতার বিয়েতে রাজি হলেও বাদ সাধের শাশুড়ি মা। ছেলের বউকে অন্য কাউকে বিয়ে করতে দিতে নারাজ হৈমন্তী।

পারমিতাকে ভালোবাসলেও পারমিতার খুশিকে গুরুত্ব দেননি তিনি। বরং অংশুর বাড়িতে গিয়ে পারমিতার নামে যা নয় তাই বলে আসেন হৈমন্তী। তারপর সকলে মিলে অংশু বাড়িতে যাওয়ার পরই সকলের ওপর বিশেষত পারমিতার উপর রেগে যান অংশুর বাবা। পারমিতাকে নানা খারাপ খারাপ কথা বলেন তিনি। তারপরই অংশুর বাড়ি থেকে চলে আসে পারমিতা সহ গোটা রায় চৌধুরী পরিবার। তবে ভালোবাসার মানুষের হাত এত সহজে ছাড়েনি অংশু। সেও চলে আসে রায় চৌধুরী বাড়িতে।
পারমিতাকে ঘুমের ওষুধ মেশানো জল খাইয়ে দিলেন জেঠিমনি
পারমিতার সঙ্গে কথা বলে পারমিতাকে সবটা বোঝানোর চেষ্টা করে সে। আর শেষমেষ অংশুর কথায় রাজি হয় পারমিতা। তবে এত কিছু করেও ক্ষান্ত হননি জেঠিমনি। বরং ছেলের বউয়ের বিয়ে আরও মোক্ষম চাল দেন তিনি। গায়ে হলুদের সময় সকলের সঙ্গেই তিনি চলে আসেন সেখানে। ফুলকির থেকে বরণডালা ছিনিয়ে নিয়ে নিজেই পারমিতাকে বরণ করেন জেঠিমনি। যা দেখে ভীষণ খুশি হয় সকলে। খুশিতে আত্মহারা হয়ে যায় পারমিতাও। তারপরই পারমিতাকে নিয়ে মন্দিরে চলে যান জেঠিমনি। জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে খাইয়ে দেন পারমিতাকে। আর তারপরই জ্ঞান হারায় পারমিতা।
কী দেখা যাবে ফুলকির আজকের পর্বে?
আরও পড়ুন: মনে জমলো অভিমানের পাহাড়! মধুবনীর ওপর রে’গে গিয়ে একি করল মিহি!
ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে পারমিতাকে একটি ঘরে আটকে রেখে বাড়িতে ফিরে আসেন জেঠিমনি। বাড়িতে এসেই শুরু করেন কান্নাকাটি। যদিও ভিতরে যে একটা গন্ডগোল আছে সেটা বুঝে যায় ফুলকি, রোহিত আর অংশু। এদিকে পারমিতার ঘরে যেতেই অংশু দেখে কনের সাজে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। কিন্তু অংশুর গলার আওয়াজ শুনে পিছনে ফিরতেই অংশু দেখে সে রিকি। রিকিকে পারমিতার বিয়ের শাড়িতে দেখেই রেগে যায় অংশু। চলে বচসা। রিকিকে স্পষ্ট অংশু জানিয়ে দেয় সে রিকিকে ভালোবাসে না। এরপরই সমস্ত দিক বিচার করে অংশু ফুলকিকে বলে পারমিতাকে ইচ্ছে করেই কোথাও লুকিয়ে রেখেছেন জেঠিমনি। কিন্তু ফুলকি কি পারবে পারমিতাকে বাঁচাতে? জানা যাবে আসন্ন পর্বে।
