BollywoodEntertainmentTollywood

“আর কবে আর কবে, কণ্ঠ শক্তি পাবে?”- প্রতিবাদের ভাষায় কণ্ঠ দিয়ে আ*গুন ঝরালেন অরিজিৎ!

বর্তমানে আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) কান্ড নিয়ে তোলপাড় গোটা বাংলা। নারী সুরক্ষার দাবি জানিয়ে বাংলার মা বোনেদের প্রতিবাদের কন্ঠস্বর বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। রাত দখল নেমেছেন বাংলার নারীরা। তিলোত্তমার বিচার এবং নিজেদের সুরক্ষার্থে এবার সোচ্চার হয়েছেন প্রত্যেকে। রাস্তা দখল করে প্রতিবাদে মিছিলে নেমেছেন সাধারণ মানুষ।

শোনা যাচ্ছে ‘উই ওয়ান্ট জাস্টিস্টে’ স্লোগান। তবে শুরু সাধারণ মানুষেরাই নয়, প্রতিবাদ মিছিলে সবর হয়েছেন ডাক্তার, উকিল এমনকি বিনোদন জগতের তারকারাও। বাংলার এই পরিস্থিতি সকলের নজর বর্তমানে সামাজিক মাধ্যমে। তিলোত্তমার সঙ্গে ঘটে যাওয়া নক্কারজনক ঘটনার প্রতিবাদে সবর হয়েছেন নেট দুনিয়ার সদস্যরাও। বৃষ্টিস্নাত কলকাতায় ২৭ আগষ্ট অর্থাৎ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক।

WhatsApp Image 2024 08 27 at 6.11.15 PM

তিলোত্তমার বিচার চেয়ে গান বাঁধলেন অরিজিৎ সিং

আর এরই মাঝে প্রতিবাদে সোচ্চার হয়েছেন বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এমন পরিস্থিতিতেই সোশাল মিডিয়ায় অরিজিৎ সিংয়ের এক ফ্যান পেজ থেকে পোস্ট করা হল একটি গান। ‘আর কবে?’ শীর্ষক এই গানে রয়েছে তিলোত্তমার বলিদান বিফলে না যাওয়ার প্রার্থনা। গানের মাধ্যমেই এবার নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন অরিজিৎ। ‘উই আর অরিজিতিয়ানস’ ফেসবুক ফেজ থেকে এদিন সকাল সাড়ে আটটা নাগাদ ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে অরিজিতের ছবি রয়েছে। আর নেপথ্যে শোনা যাচ্ছে গান। যেখানে কণ্ঠের শক্তি, চিত্তের স্বাধীনতার কথা বলা হয়েছে।

আরজিকর কান্ডে কি বলেছেন অরিজিৎ সিং?

গানের মাঝে বলা হয়েছে “…এ ব্যাথা আমার, নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার। লুটিয়েছে প্রাণ, তাই ধরেছি গান করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান…।” মঙ্গলবার সকালে অরিজিৎ সিংয়ের এই গানটি রীতিমতো শোরগোল ফেলেছে সামাজিক মাধ্যমে। যদিও এদিন ‘উই আর অরিজিতিয়ানস’ নামেরই ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে মঙ্গলবার অরিজিতের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে গায়ককে বলতে শোনা যাচ্ছে, “আমার শুধু ভয় হচ্ছে আমরা কোন উত্তর পাব নাকি? কেন জানি না মনে হচ্ছে অন্য একটা উত্তর বেরিয়ে আসবে। তবে আশা রাখছি।”

আরও পড়ুন: শাশুড়ির পাতা ফাঁদে পা দিল পারমিতা! ভেঙে গেলো নতুন জীবনের স্বপ্ন! ন্যাকা কান্না কাঁদলেন হৈমন্তী!

অরিজিৎ সিং এও বলেছেন “(রাস্তায়) নেমে গেলেই তো আর হল না। সবাই নামছে তো। আছি আমরা সবাই। নেমে বিশৃঙ্খলা না হয়ে যায়। হিতে বিপরীত হয়ে গেলে তো হবে না। কেউ একটা যদি ভাবে সুযোগ নেবে, সুযোগ নিতেই পারে। যাঁরা তোমাদেরকে রাগাচ্ছে তোমরা রেগে যেও না। ওরাও কোথাও একটা দুঃখ পেয়ে বলছে। অনেক ভেবেচিন্তে কাজ করতে হয়। ১০-১৫ বছর আগে হলে ভাবতে হত না। তোমাদের মতো স্বাধীনতা আমার নেই। আমি প্রতিদিন রাস্তায় বেরোতে পারি না। যে রকমভাবে তোমরা বিচরণ কর, রাস্তায় আমি তো পারি না। সবাই ভাবছে অরিজিৎ সিং নামবে আর সব ঠিক হবে!” সঙ্গে অরিজিৎ বলেছেন তিনি রাস্তায় নামলে সেলফি তোলার ভিড়ই বেশি হবে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন