Bangla Serial

শাশুড়ির পাতা ফাঁদে পা দিল পারমিতা! ভেঙে গেলো নতুন জীবনের স্বপ্ন! ন্যাকা কান্না কাঁদলেন হৈমন্তী!

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো শুরু থেকে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তাদের মধ্যে অন্যতম ফুলকি (Phulki)। শুরু থেকেই ধারাবাহিকটির গল্প মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ফুলকির জনপ্রিয়তা। দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সকলের প্রয় ফুলকি দাস। ধারাবাহিকে অভিনেতা অভিষেক বসু (Abhishek Bose) এবং দিব্যানি মন্ডলের (Devyani Mondal) জুটি তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের। তবে বর্তমানে ধারাবাহিকের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)।

ধারাবাহিকের গল্পে লেগেছে নতুন মোড়ক। ফের বিয়ের পিঁড়িতে বসছেন রায় চৌধুরী বাড়ির বড় বউ পারমিতা। আর সেই নিয়েই শুরু হয়েছে মাতামাতি। অবশেষে নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পেতে চলেছে অংশু। সেই কলেজ জীবন থেকে পারমিতাকে ভালোবেসে এসেছে সে। কিন্তু পারমিতাকে সে কথা বলার আগেই ভাগ্যক্রমেই পারমিতাকে প্রপোজ করে তথাগত। তারপরই আর পারমিতার সঙ্গে যোগাযোগ রাখেনি অংশু।

Phulki tdy episode 1 cleanup

তবে এতগুলো বছর পর ফের নিজের ভালোবাসার হাত ধরার সুযোগ পেয়েছে সে। পারমিতার আর অংশুর বিয়েতে মত দিয়েছেন জেঠুমণি সহ রায় চৌধুরী বাড়ির প্রত্যেকে। তবে ছেলের বউকে অন্য কারুর হতে দিতে রাজি নন হৈমন্তী। আর সেই কারণেই অংশুর বাড়িতে গিয়ে পারমিতার নামে যা নয় তাই বলে এসেছেন তিনি। তবে তাতেও থামেনি বিয়ে। বাবা মায়ের অমতে গিয়েও পারমতাকার হাত ধরতে চায় অংশু। আর এবার তাকে বারণ করেনি পারমিতাও।

পারমিতার বিরুদ্ধে চক্রান্ত করছে রিকি

তবে এই বিয়েতে রাজি নয় রিকি। যদিও পরিস্থিতির কারণে চুপ থাকতে বাধ্য হয়েছে সে। তবে মনে মনে রিকি ঠিক করে নেয় সে পারমিতাকে কখনও সুখী হতে দেবে না। এদিকে শুরু হয় বিয়ের অনুষ্ঠান। কিন্তু সকলে চমকে দিয়ে পারমিতার গায়ে হলুদের অনুষ্ঠান এসে হাজির হন হৈমন্তী। পালন করে সমস্ত নিয়মাদি। তারপরই পারমিতাকে নিয়ে শিবের মন্দিরে চলে যায় হৈমন্তী। হৈমন্তী সবটা মেনে নিয়েছে ভেবে হৈমন্তীকে মা বলে জড়িয়ে ধরে পারমিতা।

কি দেখা যাবে ফুলকির আজকের পর্বে?

আরও পড়ুন: বউমার খুশি সহ্য হল না কূটনী হৈমন্তীর! ঘুমের ওষুধ খাইয়ে কি’ডন্যাপ করলেন পারমিতাকে! ফুলকি কি পারবে জেঠিমার ফাঁ’দ থেকে পারমিতাকে বাঁচাতে?

তবে পারমিতা হৈমন্তীর যোগ্য বউমা হলেও যোগ্য শাশুড়ি মা হতে পারেননি হৈমন্তী। প্রথমে বউমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে পুজো দেন হৈমন্তী। তবে তারপরই সুযোগ বুঝে পারমিতাকে ঘুমের ওষুধ মেশানো জল খাইয়ে দেন হৈমন্তী। যা খেয়েই অজ্ঞান হয়ে পড়ে পারমিতা। এরপরই একটি ঘরে পারমিতাকে বন্ধ করে রাখেন তিনি। আর রিক্সা করে চলে আসেন বাড়িতে। তারপর জেঠুমণির কাছে গিয়ে তিনি শুরু করেন ন্যাকা কান্না। জেঠুমণিকে তিনি বলেন পুজো দেওয়ার পর থেকেই পারমিতাকে খুঁজে পাচ্ছেন না তিনি। তাহলে কি হৈমন্তীর চক্রান্তের কারণেই ভেঙে যাবে পারমিতার বিয়ে? জানা যাবে আসন্ন পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন