Bangla Serial

বউমাকে সুখে দেখতে নারাজ কূটনী শাশুড়ি হৈমন্তী! বিয়ে ভাঙতে অংশুর মা-বাবার মগজ ধোলাই করলেন তিনি!

চলতি সপ্তাহের বেঙ্গল টপার ধারাবাহিক জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ফুলকির জনপ্রিয়তা। দর্শকদের মন জয় করে নিয়েছে রোহিত ফুলকির রসায়ন। ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী দিব্যানি মন্ডল (Devyani Mondal) ও অভিষেক বসু (Abhishek Bose)। তবে কেবল রোহিত-ফুলকিই নয়, দর্শকদের মন জয় করে নিয়েছেন পারমিতার চরিত্রাভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীও (Kaushambi Chakraborty)।

Phulki gets paid a lot of money

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে অংশুর সঙ্গে দিদিভাই অর্থাৎ পারমিতার বিয়ে দিতে এবার তৎপর হয়ে উঠেছে ফুলকি। জেঠুমণির সঙ্গে সেই বিষয়ে কথাও বলে নিয়েছে সে। ফুলকির চিন্তাধারা দেখে ভীষণ খুশি হন জেঠুমণিও। রাজি হয়ে যান বউমার বিয়ে দিতে। এমনকি জেঠুমণির কথায় রাজি হয়ে যায় অংশুও। কিন্তু বাধ সাধে পারমিতা। বিয়ের কথা শুনেই নিজের ঘরে চলে যায় সে।

ফুলকি আজকের পর্ব ২২ আগষ্ট (Phulki Today Episode 22 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে জেঠুমণি বিয়েতে রাজি হলেও বউমার বিয়েতে ব্যাগ্রা দিয়ে বসেন জেঠিমনি অর্থাৎ হৈমন্তী। যদিও জেঠিমনির সিদ্ধান্তকে একেবারে পাত্তা দেননি জেঠুমণি তিনিও জানিয়ে দেন পারমিতার সঙ্গে অংশুর বিয়ে হবেই। জেঠুমণির মুখে এই কথা শুনেই পারমিতার ঘরে চলে যান জেঠিমনি। এদিকে ঘরে বসে তথাগতর ছবি নিয়ে কাঁদতে শুরু করে পারমিতা।

তবে তখনই ঘরে ঢুকে পারমিতাকে অপমান করতে শুরু করেন জেঠিমনি। কিন্তু তখনই চলে আসে অরুণা আর ফুলকি। ফুলকিকে দেখে আরও রেগে যান হৈমন্তী। অরুণাকে অপমান করে সজোরে ধাক্কা দেন ফুলকিকে। তবে ফুলকি পড়ে যাওয়ার আগেই তাকে ধরে নেয় রোহিত। এরপরই ঘর থেকে বেরিয়ে যান জেঠিমনি। সকলে মিলে গান গাইতে শুরু করে পারমিতার মন ভালো করার জন্য। তবে তখনই পারমিতা দেখতে পায় তথা এসে দাঁড়িয়েছে তার সামনে। বলছে আল দ্যা বেস্ট। এরপরই রোহিত পারমিতাকে জিজ্ঞাসা করে তার মনে কথা।

আরও পড়ুন: ছেলের মায়ায় আচ্ছন্ন হৈমন্তী! পারমিতার দ্বিতীয় বিয়ে ভাঙতে বিরাট ভয়ংকর খেলায় মাতলো সে!

অংশুর বাড়িতে হাজির হলেন হৈমন্তী

ফুলকি পারমিতার দিকে বাড়িয়ে দেয় দুটি আঙুল। তার মধ্যে একটি ধরে পারমিতা। তারপরই ফুলকি জানায় মা কালী চাইছে বিয়েটা হোক। এরপরই আর বারণ করেনি পারমিতা। লাবু আর রোহিত গিয়ে জেঠুমণিকে দেয় এই সুসংবাদ। তারপরই জেঠুমণি বলেন অংশুর বাড়ি গিয়ে কথা বলতে। এদিকে মাকে ফোন করে বাড়ি যাওয়ার কথা জানিয়ে দেয় অংশু। যদিও ছেলের কাজকর্ম একবারেই পছন্দ করেন না অংশুর বাবা। এরপরই দেখা যায় অংশুর আসার আগেই অংশুর বাড়িতে এসে উপস্থিত হয়েছে হৈমন্তী। তাহলে কি ভেঙে যাবে অংশু আর পারমিতার বিয়ে? জানা যাবে আসন্ন পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন