জি বাংলার (Zee Bangla) পর্দায় যে ধারাবাহিকগুলো শুরুর থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তার মধ্যে অন্যতম ধারাবাহিক ফুলকি (Phulki)। পর্দায় অভিনেতা অভিষেক বসু (Abhishek Bose) ও দিব্যানি মন্ডলের (Devyani Mondal) রসায়ন বর্তমানে ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। ফুলকির বিচক্ষণতার প্রশংসায় পঞ্চমুখ সকলে। তবে তাছাড়াও যে চরিত্রটি দর্শকদের মন জয় করে নিয়েছে সে হল ফুলকির বড় জা পারমিতা। ধারাবাহিকে এই চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মাঝে চর্চিত হয়েছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)।
তবে বর্তমানে রোহিত ফুলকির লাভ স্টোরিকে সরিয়ে গল্পে এসেছে নতুন মোড়। বর্তমানে ধারাবাহিকের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পারমিতা আর অংশুমানের বিয়ে। ধারাবাহিকের গল্পে দেখানোর হয়েছে পারমিতাকে কলেজের সময় থেকেই ভালোবাসত অংশু। কিন্তু শেষ মুহূর্তে পারমিতাকে প্রোপোজ করে তথাগত। আর তারপরই পারমিতাকে পাওয়ার স্বপ্ন চিরতরে মুছে ফেলেছিল সে। তবে ভাগ্যক্রমে এত বছর পর তার পোষ্টিং হয় নবাবগঞ্জে। ফুলকির মাধ্যমেই ফের পারমিতার জীবনে ফিরে আসে অংশু।

পারমিতা বিধবা জানার পর ফুলকির বিশ্বাসেই পারমিতাকে বিয়ে করার স্বপ্ন দেখে সে। ফুলকির প্ল্যান অনুযায়ী একটি ক্যাফেতে গিয়ে পারমিতাকে নিজের মনের কথা বলে দেয় অংশু। কিন্তু অংশুর ভালোবাসাকে প্রত্যাখ্যান করে পারমিতা। সে স্পষ্ট জানিয়ে দেয় তথাগত ছাড়া আর কাউকেই নিজের জীবনে ঠাঁই দেবে না সে। এদিকে অংশুকে ভালোবেসে ফেলে রিকি। আর তারপরই থেকেই নানাভাবে সে চেষ্টা করতে থাকে অংশুকে কাছে পাওয়ার। তবে অংশুর মনে শুরু থেকেই ছিল কেবল পারমিতা। তবে প্রবল বৃষ্টির কারণে সোমা ও চরঞ্জিতের বিবাহ বার্ষিকীতে গিয়ে আটকে পরে অংশু আর পারমিতা।
পারমিতাকে বিয়ে করতে রাজি হয়ে গেল অংশু
একটি পোড়ো বাড়িতে আশ্রয় নেয় দুজনে। কিন্তু তখনই অংশুর মাথায় ভেঙে পরে বাড়ির ছাদ। তড়িঘড়ি রোহিতকে ডেকে অংশুকে হাসপাতালে ভর্তি করে পারমিতা। অংশুর পরিস্থিতির কথা জেনে সংজ্ঞা হারায় সে। তারপরই কোনক্রমে নিজেকে সামলে অংশুর জন্য নিজের হাতে রান্না করে নিয়ে আসে পারমিতা। এদিকে জেঠুমণিকে সবটাই জানিয়ে দেয় ফুলকি। ফুলকির বিচক্ষণতা, বুদ্ধি দেখে ভীষণ খুশি হন জেঠুমণি। তিনি ঠিক করে নেন অংশুর সঙ্গেই পারমিতার বিয়ে দেবেন তিনি। আর সেই কারণেই অংশুকে ডেকে পাঠান বাড়িতে। পারমিতাকে বিয়ে করতে রাজি হয়ে যায় অংশু। কিন্তু প্রথমে রাজি হয়নি পারমিতা।
আরও পড়ুন: রাজের নাটক শেষ! গ্যারেজে এসেই রাজের সত্যিটা জেনে গেল শ্রী! এবার কি হতে রাজ আর শ্রীর সম্পর্কের পরিণতি?
কি দেখা যাবে ফুলকির আজকের পর্বে
নিজের ঘরে গিয়ে কান্নাকাটি করতে থাকে পারমিতা। বড্ড অশান্ত হয়ে ওঠে তার মন। কথাকে ভুলে অন্য কারুর সঙ্গে কিভাবে সংসার পাতবে সে? এই কথাই ভাবতে থাকে পারমিতা। এদিকে হৈমন্তীর কারণে পারমিতার বিয়ের কথাটা তুলে দেয় রিকি। আর সেই কথা শুনেই রেগে যান হৈমন্তী। জেঠুমণির সঙ্গে ঝগড়াও শুরু করেন তিনি। তবে জেঠুমণি স্পষ্টভাবে জানিয়ে দেন তার সিদ্ধান্ত। অবশেষে পারমিতা জানায় সে রাজি আছে অংশুকে বিয়ে করতে। এই কথা বলেই আনন্দে বাবাকে জড়িয়ে ধরে লাবু। ভীষণ খুশি হয় রোহিত। এদিকে আড়াল থেকে একথা শুনে নেন জেঠিমনি। আর মনে মনে ভেবে নেন কথা পারমিতাকে ভালোবাসত আর কথার ভালোবাসাকে অন্য কারুর হতে দেবেন না তিনি। তাহলে কি হৈমন্তী ভেঙে দেবে পারমিতা আর অংশুর বিয়ে? জানা যাবে আসন্ন পর্বে।
