Entertainment

শোভন সোহিনীর বয়সের ফারাক শুনলে চমকে যাবেন আপনিও!

নিজেদের ভালোবাসার সম্পর্ককে পরিণতি দিতে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly) এবং সোহিনী সরকার (Sohini Sarkar)। গত সোমবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। শোভন-সোহিনীর বিশেষ মুহূর্তের সাক্ষী ছিলেন তাঁদের পরিবার-পরিজন এবং কাছের মানুষেরা। তাদের বিয়ের ছবিগুলি নজর কেড়েছে দর্শক মহলের।

বুধবার হয় তারকা-দম্পতির রিসেপশন। সন্ধ্যার বিয়ের এই আসরের হালকা গোলাপি রঙের বেনারসিতে সেজে উঠেছিলেন নববধূ। তার সঙ্গেই কানে, গলায়, হাতে মানানসই সোনার গয়না। সিঁথি ভর্তি সিঁদুর, কপালে লাল টিপ যেন সেই সাজকে সম্পূর্ণ করে তুলেছে। গায়ে হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে রিসেপশন, সবেতেই শোভন সোহিনী দুজনকেই লাগছিল অসাধারণ।

বরের দিক থেকেও কিন্তু চোখ ফেরাতে পারছিলে না নেটিজেনরা। ধবধবে সাদা পাঞ্জাবির সঙ্গে বর্ণিল জওহর কোটে নজর কেড়েছেন গায়ক। বরের সঙ্গে ছবি পোস্ট করে সোহিনী লিখেছেন, ‘আগলে রাখব, যত্নে থাকব’। এই ছবিতে ভালোবাসা এবং শুভ কামনায় ভরিয়ে দিয়েছে হাজার হাজার অনুরাগীরা। পাশাপাশি উঠে এসেছে একাধিক সমালোচনাও। আর তার কারণটা হয়তো দর্শকদের অজানা নয়।

বরাবর শোভন নিজের চাইতে কিছু বছর বয়সে বড় মেয়েদের সাথেই সম্পর্কে জড়িয়েছেন। এর আগে গায়িকা ইমনের সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি। ইমন শোভনের থেকে চার বছরের বড়। সেই নিয়ে কম সমালোচনা হয়নি দর্শক মহলে। যদিও তাদের মধ্যে সম্পর্ক এতটাই গভীর ছিল যে দর্শকরা ভেবেছিলেন তাদের মধ্যে কখনোই বিচ্ছেদ হবে না। কিন্তু এত ভালো সম্পর্কের পরেও ভেঙ্গে যায় সবকিছু। এরপর স্বস্তিকা দত্তের সাথে সম্পর্কে জড়ান শোভন।

আরও পড়ুন: “আমাকে অনেকে ছেড়েছে, আমি অনেককে ছেড়েছি”- নিজের জীবন যন্ত্রনা নিয়ে অকপটে শিলাজিৎ

শোভন সোহিনীর থেকে কত ছোট জানেন?

স্বস্তিকা দত্তের সাথেও খুব বেশি দিন সম্পর্ক টেকেনি তার। একটা সময়ের পর দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে। আর তারপর থেকেই অভিনেত্রী সোহিনীর সাথে ফের ভালোবাসার সম্পর্কে জড়ান শোভন। সোহিনী সরকার শোভনের থেকে ছয় বছরের বড়। আর এই বিষয়টাই বারবার দর্শকদের সমালোচনায় উঠে আসে। যদিও সেই সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বর্তমানে সুখের শান্তিতে সংসার করছেন এই গায়ক অভিনেত্রীর জুটি।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন