Bangla Serial

সাত পাকে বাঁধা পড়ছে রোহিণীর মন্দার! আদৌ পরিণতি পাবে তো তাদের ভালোবাসা?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bheseche)। শুরুর থেকেই ধারাবাহিকটি নজরকাড়া ফলাফল করেছে টিআরপি তালিকায়। প্রতিপক্ষ চ্যানেলের ধারাবাহিকগুলোকে পরাস্ত করে টিআরপি তালিকায় প্রথম পাঁচে উঠে এসেছে কোন গোপনে মন ভেসেছে। পর্দায় অভিনেতা রণজয় বিষ্ণু (Ronojoy Bishnu) এবং শ্বেতা ভট্টাচার্যের (Sweta Bhattacharjee) অসাধারণ কেমিস্ট্রি ভীষণ পছন্দ করছেন দর্শকরা। তবে বর্তমানে ধারাবাহিকের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে রোহিণী আর মন্দার। বলাই বাহুল্য শ্যামলী-অনিকেতের জুটির থেকেও রোহিণী মন্দারের জুটিকে বেশি পছন্দ করছেন দর্শকরা।

সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে মন্দারকে গ্রেফতার করানোর জন্য পুলিশে খবর দিয়েছে অরুণাভ। তবে পুলিশ চলে যাওয়া পরই অরুণাভকে আটকে তার ওপর বন্দুক তাক করে মন্দার। যদিও রোহিণী আর শ্যামলীর কথায় অরুণাভকে ছেড়ে দেয় সে। তবে তারপরই ব্যাগ গুছিয়ে জোড়া বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় মন্দার।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ১৪ আগষ্ট (Kon Gopone Mon Bheseche)

মন্দারকে আটকাতে নিজের মনের কথা মন্দারকে জানিয়ে দেয় রোহিণী। কিন্তু তাতেও দাঁড়ায়নি মন্দার। তখনই অনিকেতের সঙ্গে চলে আসে শ্যামলী। মন্দারকে আটকানোর চেষ্টা করে শ্যামলী। শ্যামলী মন্দারের জন্য এত কথা বলছে, লড়াই করছে দেখে মনে মনে বেশ অভিমান হয় অনিকেতের। মুখে কিছু না বললেও তার স্ত্রী অন্য কারুর ওপর জোর খাটাচ্ছে সেটা একেবারেই মেনে নিতে পারছে না অনিকেত।

তবে শ্যামলীর কথা ভেবেই মন্দারকে আটকানোর চেষ্টা করে অনিকেত। কিন্তু কারুর কোন কথা না শুনেই সেখান থেকে বেরিয়ে যায় মন্দার। শ্যামলী অনিকেতকে অনুরোধ করে বলে মন্দারকে ফিরিয়ে নিয়ে আসতে। এদিকে মন্দার চলে যাওয়ার পর ভেঙে পরে রোহিণী। ভীষণ কান্নাকাটি করতে শুরু করে সে। অপরাজিতাও অনেক করে বোঝানোর চেষ্টা করেন নিজের মেয়েকে কিন্তু কারুর কোন কথাই শুনতে নারাজ রোহিণী।

মন্দারের অতীতের কাহিনী জেনে চমকে গেল রোহিণী

আরও পড়ুন: বাজিমাত করল ফুলকি! নিজের মুখেই সমস্ত সত্যিটা স্বীকার করল শালিনী!

এদিকে রাস্তায় বেরিয়ে মন্দার দেখে পুরো এলাকাটাও ঘেরাও করেছে পুলিশ। পালাবার কোন পথ নেই। তবে তখনই গাড়ি নিয়ে চলে আসে অনিকেত। মন্দারকে গাড়িতে তুলে আবার জোড়া বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে সে। অন্যদিকে জোড়া বাড়িতে অপরাজিতা বলে মন্দারের মতো গুন্ডারা অনেক মেয়ের সর্বনাম করেছে। কথাটা মন্দারের কানে যেতেই প্রতিবাদ করে মন্দার। সে জানায় সে গুন্ডামি করলেও মেয়েদের সম্মান করে। যে ব্যক্তিকে মন্দার মেরেছে সে অনেক মেয়েদের জীবন নষ্ট করেছিল। তার বোনকেই খুন করেছে সেই ব্যক্তি। তারপরই একে একে মারা যায় মন্দারের পরিবারের সবাই। তাই সেই রাগেই ওই ব্যক্তিকে খুন করে মন্দার। মন্দারের মুখে সবটা শুনে চমকে যায় অপরাজিতা, অনিকেত এমনকি রোহিণীও। তবে কি এবার মন্দারকে মেনে নেবেন অপরাজিতা? জানা যাবে আসন্ন পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন