জি বাংলার (Zee Bangla) পর্দায় চলতি সময়ে যে সমস্ত ধারাবাহিকগুলো টিআরপি তালিকায় নজরকাড়া ফলাফল করছে তার মধ্যে অন্যতম ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটির কাহিনী মন জয় করে নিয়েছিল দর্শকদের। পর্দায় অভিনেতা অভিষেক বসুর (Abhishek Bose) বিপরীতে দিব্যানি মন্ডলের (Devyani Mondal) দুর্দান্ত অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে বর্তমানে শালিনীকে নিয়ে জমে উঠেছে ফুলকির গল্প।
সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে শালিনীর সমস্ত কারসাজি ধরে ফেলেছে ফুলকি। আর তারপর নতুন প্ল্যান করে সে। সকলের সামনে মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়া নাটক শুরু করে সে। আর সেই সুযোগেই শালিনীকে দু’চার ঘা ঝাটার বাড়ি মেরে নেয় ফুলকি। এদিকে প্ল্যান অনুযায়ী ফুলকিকে আরও কড়া ডোজের ওষুধ খাইয়ে দেন ডাক্তার। তবে রুদ্র চলে ডালে ডালে, ফুলকি চলে পাতায় পাতায়। ডাক্তারবাবু যাওয়ার পরই ওষুধটা ফেলে দেয় ফুলকি।
ফুলকি আজকের পর্ব ১৪ আগষ্ট (Phulki Today Episode 14 August)
তবে ধারাবাহিকে আজকের পর্বে রয়েছে বিরাট চমক। ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে ফুলকির এই দুরবস্থা দেখে মানসিকভাবে ভেঙে পড়েছে রোহিত। স্যারকে এত কষ্ট পেতে দেখে আর নিজেকে আটকে রাখতে পারেনি ফুলকি। রোহিতকে গিয়ে সবটা জানিয়ে দেয় সে। শালিনীর কুকীর্তি শুনে চমকে যায় রোহিত। তবে শালিনী ফুলকির এত বড় ক্ষতি করতে চেয়েছে জেনে ফুলকিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় সে। এরপরই ধানু, পিয়াল, তমালের সঙ্গে প্ল্যান করতে বসে যায় রোহিত।
শালিনীর পর ঈশিতাকে জব্দ করল ফুলকি
ফুলকি জানায় তার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপরই তমাল, পিয়ালকে দিয়ে অনেক বাসনপত্র আনিয়ে নেয় ফুলকি। এরপরই সে ডাকতে বলে ঈশিতাকে। কিছুক্ষণ পর ঈশিতাকে ওপরে আসতে দেখে ‘শাকচুন্নি নম্বর ২’ বলে চিৎকার করে ওঠে ফুলকি। বাসনপত্র ছুড়তে থাকে ঈশিতার ওপর। সঙ্গে লাঠি দিয়ে মারতে যায় ঈশিতাকে। প্ল্যান অনুযায়ী সবাই এসে আটকায় ফুলকিকে। তারপরই নাটক করে রোহিত বলে এবার ফুলকিকে হাসপাতালে পাঠাতেই হবে।
নিজের মুখেই নিজের দোষ স্বীকার করল শালিনী
আরও পড়ুন: শালিনীর পর এবার ফুলকির নিশানায় ঈশিতা! ডান্ডা মেরে ঈশিতাকে জব্দ করল ফুলকি!
রোহিতের মুখে এই কথা শুনেই খবরটা শালিনীকে দিয়ে দেয় ঈশিতা। এরপরই শালিনীর ঘরে এসে রোহিত বলে এইসব কিছু হয়েছে তার জন্য। শালিনীকে যদি সে এই বাড়িতে না নিয়ে আসত তাহলে আজ ফুলকির এই দশা হত না। রোহিতের কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে শালিনী। রোহিত চলে যাওয়ার পরই সোজা চলে যায় ফুলকির ঘরে। এদিকে প্ল্যান অনুযায়ী আগে থেকেই আলমারিতে উঠে বসে রোহিত। ঘরে এসে শালিনী ফুলকির সামনে স্বীকার করে নিজের সমস্ত কুকীর্তির কথা। আর সেটাই নিজের ফোন রেকর্ড করে নেয় রোহিত। তবে শুধু কি শালিনী? নাকি এবার খেলা শেষ হবে রুদ্র, ঈশিতারও? জানা যাবে আসন্ন পর্বে।
