জি বাংলার (Zee Bangla)!জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে চলতি সময়ে দিনে দিনে বাড়ছে ফুলকির জনপ্রিয়তা। দর্শকদের মন জয় করে নিয়েছে অভিনেতা অভিষেক বসু ও দিব্যানি মন্ডলের জুটি। পর্দায় বাকি ধারাবাহিকগুলোকেও দারুণ টক্কর দিচ্ছে রোহিত-ফুলকির রসায়ন। তবে বর্তমানে শালিনী ম্যাডামকে নিয়ে শুরু হয়েছে বিরাট গন্ডগোল। মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার নাটক করে ফের নতুন সমস্যার সৃষ্টি করছে শালিনী।
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে রায় চৌধুরী বাড়িতে আসার পর থেকে একের পর এক কান্ড করে চলেছে শালিনী। তবে শালিনীর সমস্ত চক্রান্ত ধরে ফেলেছে ফুলকি দাস থুড়ি ফুলকি রায় চৌধুরী। প্রেস কনফারেন্সের দিনে শালিনীর চোখ আঁকা, সিঁদুরের কৌটো চুরি করে ধরা পড়ার পর শালিনীর মুখ মুখ ভঙ্গিতে পরিবর্তন, সবটাই লক্ষ করেছে ফুলকি। যদিও প্রমাণের অভাবে কিছু করতে পারেনি সে। তারপরই নতুন খেলা শুরু করে শালিনী।
রুদ্রর কথা থেকে ফুলকির প্ল্যানের ব্যাপারে জানার পর ডাক্তারের দিয়ে যাওয়া ওষুধ ফুলকির ওষুধদের সঙ্গে বদলে দেয় শালিনী। যা খেয়ে অসুস্থ হয়ে পড়ে ফুলকি। তবে বক্সিং ম্যাচে শালিনীকে দেখেই সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায় ফুলকির কাছে। সে বুঝতে পারে শালিনী পুরোপুরি সুস্থ। তারপরই খেলা শুরু করে ফুলকি। শালিনীকে ফাঁদে ফেলার জন্য এবার শালিনীর প্ল্যানকেই হাতিয়ার করে ফুলকি। মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার নাটক শুরু করে সে। আর সেই সুযোগেই ঝাটা দিয়ে দু’চার ঘা বসিয়ে দেয় শালিনীর গায়ে।
সমস্ত সত্যিটা রোহিতকে জানিয়ে দিল ফুলকি
এদিকে পরিস্থিতির সুযোগ নিয়ে ডাক্তারকে বলে ফুলকিকে আরও কড়া ডোজের ওষুধ দিয়ে দেয় রুদ্র। যাকে আরও বেশি পাগলামো শুরু করে ফুলকি। এদিকে ফুলকির চিন্তায় ব্যাকুল হয়ে ওঠেন সকলে। ফুলকিকে এই অবস্থায় দেখে মানসিকভাবে ভেঙে পড়ে রোহিত। লাবুর রোহিতকে বলে সে শালিনীকে নিয়ে যাচ্ছে তাদের বাড়ি এই ফুলকির সঙ্গে যে রোহিত সময় কাটায়। লাবুর কথা মতোই কাজ করে রুদ্র। কিন্তু ফুলকির পরিস্থিতির কথা ভেবেই নিজেকে আর সামলে থাকতে পারেনি সে। স্যারকে এইভাবে ভেঙে পড়তে দেখে সমস্ত কথা রোহিতকে জানিয়ে দেয় ফুলকি।
আরও পড়ুন: অনিকেত আর শ্যামলী এখন অতীত! দর্শকদের মনে জুড়ে আছে মন্দার-রোহিণী! কবে বিয়ের পিঁড়িতে বসবে এই জুটি?
কি দেখা যাবে ফুলকির আজকের পর্বে?
ধারাবাহিকে দেখা যাবে রোহিতকে শালিনী, রুদ্র, ঈশিতার ব্যাপারে সবটা জানিয়ে দেবে ফুলকি। ফুলকির মুখে সবটা শুনে চমকে যাবে রোহিতও। তারপর ফুলকির কথা শুনে সে সিদ্ধান্ত নেবে এবার থেকে সেও ফুলকিকে সাহায্য করবে। পরেরদিন সকাল হয়েই ফের শুরু করে যাবে ফুলকির নাটক। তবে শালিনী নয়, এবার সবার সামনে ঈশিতাকেই লাঠি নিয়ে তারা করবে ফুলকি। যা দেখে রোহিত সবাইকে জানাবে সে ফুলকিকে আর সামলে রাখতে পারছে না। ফুলকিকে এবার মানসিক হাসপাতালে পাঠাতেই হবে। এদিকে ফুলকিও ভেবে নেবে কালই শেষ হবে শালিনীর খেলা। তাহলে কি এবার ধরা পড়বে শালিনী? কিন্তু কি হবে তার সঙ্গে? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।
