Bangla Serial

অনিকেত আর শ্যামলী এখন অতীত! দর্শকদের মনে জুড়ে আছে মন্দার-রোহিণী! কবে বিয়ের পিঁড়িতে বসবে এই জুটি?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bheseche)। ইতিমধ্যেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। প্রথম সপ্তাহ থেকেই টিআরপি তালিকাতেও কামাল করেছিল শ্যামলীর এই গল্প। প্রতিপক্ষ লাভ বিয়ে আজকাল হোক বা রোশনাই, কোন গোপনে মন ভেসেছের ধরাশায়ী হয়েছে স্টার জলসার রাত সাড়ে আটটার ধারাবাহিক। পর্দায় শ্যামলী ও অনিকেতের জুটি মন জয় করে নিয়েছে দর্শকদের।

তবে বর্তমানে ধারাবাহিকে শ্যামলী আর অনিকেতের জুটিকে টক্কর দিচ্ছে মন্দার ও রোহিণীর রসায়ন। ধারাবাহিকে রোহিণীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মিশমি দাস এবং মন্দারের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দেবজ্যোতি রায় চৌধুরী। বর্তমানে রোহিণী আর মন্দারের গল্প জমে উঠেছে পর্দায়। শ্যামলীকে ভালোবেসেই জোড়া বাড়িতে পা রেখেছিল মন্দার। শ্যামলীকে পাওয়ার জন্যই সে কিডন্যাপ করছিল অনিকেতকে। তবে মন্দারের হাত থেকে অনিকেতকে বাঁচিয়ে নিয়ে আসে শ্যামলী।

তবে শ্যামলীর জন্য মন্দার কিডন্যাপ করে রোহিণীকে। কিন্তু মন্দারের সঙ্গে থাকতে থাকতেই মন্দারকে ভালোবেসে ফেলে রোহিণী। মন্দার মুখে রুক্ষতা থাকলেও মন্দার কোমল মন, ব্যবহার মন ছুঁয়ে যায় রোহিণীর। গুন্ডাদের হাত থেকে বাঁচতে মন্দারকে শেষমেশ জোড়া বাড়িতে নিয়ে আসে রোহিণী। যদিও প্রথমদিকে রোহিণীকে কেবল নিজের বন্ধু বলেই মেনে এসেছিল মন্দার। তবে শ্যামলীর প্রতি অনিকেতের ভালোবাসা দেখেই মন পরিবর্তন হয়ে যায় মন্দারের।

বর্তমানে কি দেখা যাচ্ছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে?

জোড়া বাড়ির সকলের ভালো চেয়ে, সকলকে নানাভাবে সাহায্য করার চেষ্টা করতে থাকে মন্দার। এমনকি অনিকেতের টাকা উদ্ধারের জন্যও শ্যামলী, অনিকেতকে অনেক সাহায্য করেছিল সে। আর এই সবটাই যেন রোহিণীকে মন্দারের আরও কাছে নিয়ে আসে। গুন্ডা মন্দারের ভিতর থেকে ভালো মানুষটাকে বের করে আনে রোহিণী। অপরদিকে রোহিণীর ব্যবহার, আচরণ সবটাই মন ছুঁয়ে যায় মন্দারের।

আরও পড়ুন: ধরা পড়ল শালিনী! শালিনীর পর্দাফাঁস করে এক হল রোহিত-ফুলকি!

বিয়ের পিঁড়িতে বসবে রোহিণী আর মন্দার?

বারবার তাকে বাঁচানোর জন্য রোহিণীর পরিবারের বিরুদ্ধে গিয়ে লড়াই করা, নানাভাবে মন্দারকে সাহায্য করা, এইসব দেখেই রোহিণীর প্রতি দূর্বল হয়ে পড়ে মন্দার। সম্প্রতি যখন অরুণাভ পুলিশ ডেকে মন্দারকে ধরিয়ে দেওয়ার প্ল্যান করে তখন আর নিজেকে সামলাতে পারেনি রোহিণী। মন্দারকে নিজের মনের কথা জানিয়ে দেয় সে। মন্দারও রোহিণীকে জানিয়ে দেয় নিজের মনের কথা। কিন্তু এবার প্রশ্ন হল তবে কি এবার বিয়ের পিঁড়িতে বসবে রোহিণী আর মন্দারের? নাকি গল্পে আসবে নতুন চমক? জানা যাবে আসন্ন পর্বে?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন