জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ফুলকির জনপ্রিয়তা। পর্দায় কামাল করছে দিব্যানি মন্ডল (Devyani Mondal) এবং অভিষেক বসুর (Abhishek Bose) জুটি। রোহিতকে বাঁচাতে ফুলকির একের পর এক প্রচেষ্টা ভীষণ পছন্দ করছেন দর্শকরা। পাশাপাশি শালিনীর চরিত্রে অভিনেত্রী শার্লি মোদকের (Sharly Modak) দুর্দান্ত অভিনয় তাক লাগিয়েছে দর্শকদের।
সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে ফুলকির সিঁদুরের কৌটো চুরি করে সিঁদুর পড়তে গিয়েছিল শালিনী। তবে সিঁদুর সিঁথিতে ওঠার আগেই শালিনীকে ধরে নেয় ফুলকি। তারপর শুরু হয় দুই সতীনের লড়াই। তবে রেগে গিয়ে ফুলকিকে মারার জন্য শালিনীর বক্সিং পজে দেখে সমস্ত সংশয় দুর গিয়ে যায় ফুলকি। সে ভালোভাবে বুঝে যায় আসলে সবটাই শালিনীর নাটক। মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার নাটক করছে শালিনী। আর সেটা দেখেই জেঠুমণিকে নতুন ডাক্তারের সঙ্গে কথা বলতে বলে ফুলকি। তবে ফুলকির সমস্ত কথা শুনে নেয় রুদ্র।

ফুলকি আজকের পর্ব ৭ আগষ্ট (Phulki Today Episode 7 August)
ধারাবাহিকে ইতিমধ্যেই দেখা যাচ্ছে নতুন ডাক্তার আসছে, সেই কথাটা শালিনীকে জানিয়ে দেয় রুদ্র। আর সেটা শুনেই ভয়ঙ্কর প্ল্যান করে বসে শালিনী। সে জানায় ডাক্তার আসলে সে ডাক্তারের সামনে যাবে না আর ডাক্তার যে ওষুধটা দেবে সেটা সে ফুলকিকে খাইয়ে দেবে। আর ভুল ওষুধ খাওয়ার ফলে ওষুধের সাইড এফেক্টের কারণে ফুলকি নিজের মানসিক ভারসাম্য হারাবে।
পরেরদিন সকাল হতেই ডাক্তারকে নিয়ে চলে আসে রোহিত, শালিনী আর রুদ্র। কিন্তু দরজা খুলে ডাক্তারকে দেখেই রোহিতকে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় শালিনী। যা দেখে ভীষণ বিরক্ত হয় ফুলকির। যদিও পরিস্থিতি সামাল দেওয়া জন্য রুদ্র বলে অচেনা লোক দেখে ভয় পেয়ে গেছে শালিনী। কিন্তু রুদ্রর কথা খারিজ করে ফুলকি বলে তাহলে কেন শালিনী প্রেস দেখে ভয় পেল না? তবে আর বাক্য ব্যয় না করে পাইপ বেয়ে রোহিতের ঘরে ঢুকে যায় ফুলকি আর দেখে শালিনী কান পেতে কথা শুনেছে। এরপরই শালিনীর কাছে গিয়ে ফুলকি বলে সে ধরা পরে গেছে।
আরো পড়ুন ফেল করল শালিনীর প্ল্যান! শালিনীকে জব্দ করতে মোক্ষম চাল দিল ফুলকি!
ডাক্তারের দেওয়া ওষুধটা ফুলকিকে খাইয়ে দিল শালিনী
ফুলকিকে দেখে চমকে যায় শালিনী। ফুলকিও খুলে দেয় দরজা। ডাক্তার শালিনীর কয়েকটা টেস্ট করতে বলে একটি ওষুধ দিয়ে দেয়। কিন্তু সেই ওষুধটা ফুলকির ওষুধের সঙ্গে বদলে দেয় শালিনী। যা খেয়েই পরেরদিনও অকাতরে ঘুমাতে থাকে ফুলকি। ফুলকিকে এইভাবে ঘুমাতে দেখে চিন্তায় পড়ে যায় রোহিত। তাহলে কি এবার সত্যিই ফুলকি পাগল হয়ে যাবে? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।
