জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকের জনপ্রিয়তা। টিআরপি তালিকাতেও কামাল করছে ফুলকি। পর্দায় অভিষেক বসু (Abhishek Bose) এবং দিব্যানি মন্ডলের (Devyani Mondal) রসায়ন ভীষণ পছন্দ করছেন দর্শকরা। পাশাপাশি শালিনী আর রুদ্রর চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মনে নিজেদের প্রভাব বিস্তার করেছেন অভিনেতা সুদীপ সরকার (Sudip Sarkar) এবং শার্লি মোদক (Sharly Modak)।
তবে এবার ধীরে ধীরে শালিনী আর রুদ্রর মুখোশ উন্মোচন করতে শুরু করেছে ফুলকি। প্রেস কনফারেন্সে শেষ মুহূর্তে কমলিকা বসুকে নিয়ে এসে রুদ্রর বাড়া ভাতে ছাই দিয়েছে ফুলকি। প্রমাণ করে দিয়েছে রোহিত নির্দোষ আর সমস্ত কারসাজির পিছনে রয়েছে শালিনী। এরপরই নতুন পরিকল্পনা করার জন্য শালিনী আর ঈশিতার সঙ্গে ডাক্তারের চেম্বারে যাওয়া পরিকল্পনা করে রুদ্র। তবে সে গুড়ে বালি, শালিনী আর ঈশিতাকে খুঁজে খুঁজতে কাঁথিতে চলে আসে রোহিত আর ফুলকি।

ফুলকি আজকের পর্ব ৪ আগষ্ট (Phulki Today Episode 4 August)
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে ফুলকির গলা শুনেই সমস্ত পিৎজার প্যাকেট ডাস্টবিনে ফেলে পর্দার আড়ালে লুকিয়ে পড়ে রুদ্র। এরপরই সুযোগ বুঝেই পিছনের করিডোর দিয়ে চলে আসে সে। তবে ফুলকির নজর এড়িয়ে যাওয়া এতটাও সহজ নয়। ডাক্তারের কেবিনে ঢুকতেই কেউকে দৌড়ে যেতে দেখে ফুলকি এরপরই ডাস্টবিনে পড়ে থাকা সদ্য খাওয়া পিৎজার বাক্সের দিকে নজর পড়ে ফুলকির।
রোহিতের কাছে ধরা পড়ে গেল রুদ্র
সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে খুজঁতে থাকে সে। তখনই লুকিয়ে লুকিয়ে ফুলকির কথা শোনার চেষ্টা করে রুদ্র। ফুলকিকে এমন চিন্তিত দেখে রোহিত তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে ফুলকি রোহিতকে জানায় সে কাউকে একটা দেখেছে। সবটা বড্ড গোলমেলে। সে একটুও বিশ্বাস করেনা চিংড়ি দিদিকে। একই প্রেস কনফারেন্সের সময় শালিনীর মুখের ভঙ্গি বদলে যাওয়া, শালিনীর নিজে নিজে মেকআপ করা এইসমস্ত ঘটনাগুলোই রোহিতকে জানিয়ে দেয় ফুলকি।
তবে বেরোনোর সময়ই রুদ্রকে দেখে নেয় রোহিত আর ফুলকি।
আরও পড়ুন: মরণ পাখনা গজিয়েছে রুদ্রর! নিজের অজান্তেই বিরাট ভুল করে বসলো সে!
পরিস্থিতি সামাল দিতে রুদ্র বলে ঈশিতা তাকে এখনই ফোন করে ডেকেছে। যদিও জামাইবাবুর কথা একেবারেই বিশ্বাস করেনি ফুলকি। রাস্তায় রোহিতকে সে জানায় তার কাছে প্রমাণ নেই তবে মনে হচ্ছে শালিনী ম্যাডাম আসলে অসুস্থ হননি। এইসবটাই চিংড়ি দিদি, জামাইবাবু আর শালিনী ম্যাডামের কারসাজি। সমস্ত কথা শুনে রোহিত বলে সে ফুলকিকে বিশ্বাস করে তবে এখন প্রমাণ ছাড়া যেন ফুলকি কেউকে কিছু না জানায়। এরপরই বাড়ি পৌঁছাতেই অরুণা জানায় সে বাড়িতে সত্য নারায়ণের পুজো করবে। যা শুনেই ভীষণ খুশি হয়ে যায় ফুলকি। তবে কি রোহিতের সাহায্যেই সত্যিটা খুঁজে বের করবে ফুলকি? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।
