জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। পর্দায় অভিষেক বসু (Abhishek Bose) এবং দিব্যানি মন্ডলের (Devyani Mondal) অসাধারণ রসায়ন ভীষণ পছন্দ করছেন দর্শকদের। টিআরপি তালিকাতেও একটানা রাজত্ব করেছে এই ধারাবাহিকটি। যদিও গত সপ্তাহের টিআরপি তালিকায় খানিকটা কমেছে ফুলকির নম্বর। তবে বর্তমানে শালিনীকে নিয়ে জমজমাট ধারাবাহিকের গল্প।
মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার নাটক করে রোহিত আর ফুলকিকে আলাদা করার পরিকল্পনা করেছিল শালিনী আর রুদ্র। শালিনীকে যাতে রোহিত বিয়ে করতে বাধ্য হয় সেই প্ল্যানই করেছিল সে। তবে রুদ্র আর শালিনীর প্ল্যানে বাধা হয়ে দাঁড়ায় ফুলকি। কমলিকা বসুকে নিয়ে এসে মিডিয়ার সামনে ফুলকি প্রমাণ করে দেয় যে শালিনীকে কোনদিনও বিয়ের প্রস্তাব দেয়নি রোহিত। বরং শালিনী নিজেই রোহিতকে বিয়ে করতে চেয়েছিল। আর সেই কারণেই তার সাহায্যে সাংবাদিকদের নিয়ে কালিতলায় গিয়েছিল সে।
ফুলকি আজকের পর্ব ৪ আগষ্ট (Phulki Today Episode 4 August)
বিষয়টি প্রমাণ হয়ে যাওয়া মাত্রই রোহিতকে অনুশোচনার চোখে দেখতে শুরু করেন সাধারণ মানুষ। এদিকে মান সম্মান সব এইভাবে ধূলিসাৎ হয়ে যাচ্ছে দেখে রীতিমতো ক্ষেপে ওঠে শালিনী। ধারাবাহিকে দেখা গেছে ডাক্তারের সঙ্গে পরামর্শ করার জন্য শালিনী, ঈশিতা আর রুদ্রর চলে যায় কাঁথির চ্যাম্বারে। শালিনীর পরিস্থিতি জানার জন্য শালিনী আর ঈশিতার পিছু পিছু হাসপাতালে চলে আসে ফুলকি আর রোহিত। হাসপাতাল থেকে কাঁথির চ্যাম্বারের কথা শুনে সেখানেই চলে আসে রোহিত আর ফুলকি।
আরো পড়ুন: রুবেলকে ছেড়ে চলে যাবেন শ্বেতা! কিন্তু কেনো? সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
এদিকে ডাক্তারের চ্যাম্বারে এসে পিৎজা অর্ডার করতে বলে শালিনী। ডাক্তারের সঙ্গে কথা বলতে বলতে পরবর্তী প্ল্যান করতে শুরু করে রুদ্র। কিন্তু তখনই কাঁথির চ্যাম্বারে এসে উপস্থিত হয় রোহিত আর ফুলকি। শালিনী ডাক্তারের কাছে আছে জানতে পেরে সেখানে যাওয়ার জন্য জেদ করতে থাকে ফুলকি। তখনই বাইরে ফুলকির গলার আওয়াজ শুনতে পেয়ে যায় শালিনী। তড়িঘড়ি সমস্ত পিৎজার প্যাকেটগুলো ডাস্টবিনে ফেলে পর্দার আড়ালে লুকিয়ে পড়ে রুদ্র। এদিকে পুতুল নিয়ে বসে ফের অভিনীত শুরু করে শালিনী। কিন্তু তখুনি ডাক্তারের কেবিনে ঢুকে পড়ে ফুলকি আর রোহিত।
ফুলকির কাছে ধরা পরল রুদ্র
ফুলকির মনে হয় কেউ যেন এখন থেকে সবে গেল? এরপরই ডাস্টবিনে পিৎজার সদ্য খাওয়া প্যাকেট দেখে সন্দেহ শুরু করে ফুলকি। সে বুঝতে পারে কেউ এখানে ছিল। এরপরই পর্দার কোণে দেখতে থাকে ফুলকি। বাইরে গিয়ে রিসেপশন থেকে সে জানতে পারে এই রাস্তাটা বাইরে করিডোরে যায়। তবে ফুলকি যাওয়ার আগেই তাকে আটকে দেয় রোহিত। সে জিজ্ঞাসা করে ফুলকি কি ভাবছে? তখনই ফুলকি জানায় অনেক কিছুতে তার খটকা লাগছে তবে প্রমাণ নেই। মা কালী অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে, অনেক বড় কিছু হচ্ছে? তখনই রুদ্রকে দেখে নেয় ফুলকি। রোহিতও দেখতে পারে ফুলকি আর রোহিতকে। তাহলে কি এবার ধরা পড়ে যাবে রুদ্র? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।
View this post on Instagram
