জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। নতুন নতুন টুইস্টের কারণে বর্তমানে টিআরপি (TRP) তালিকার শীর্ষস্থানে বিচরণ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী দিব্যানি মন্ডল (Devyani Mondal)। পর্দায় রুবেল-পল্লবীর জুটিকেও দারুণ টক্কর দিচ্ছে দিব্যানি মন্ডল এবং অভিষেক বসুর (Abhishek Bose) জুটি। যদিও বর্তমানে ফুলকির জীবনে উঠেছে নতুন ঝড়। সতীনকে সামলাতে গিয়েই নাজেহাল হয়ে পড়ছে ফুলকি দাস।
বর্তমানে ধারাবাহিকের দেখা যাচ্ছে মানসিক ভারসাম্য হারিয়েছে শালিনী। যদিও সবটাই যে তার নাটক সেটা এতদিনে বুঝে গেছে দর্শকরা। রোহিত ফুলকিকে আলাদা করার জন্যই আসলে এই নতুন ফন্দি এঁটেছেন জামাইবাবু। তবে শুধু যে পরিকল্পনা করেছে এমনটা নয়, এবার রীতিমতো কোমড় বেঁধে মাঠে নেমেছে রুদ্র। সংবাদিকদের ঈশিতা জানিয়েছে রোহিত শালিনীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেই কথা না রাখার কারণেই মানসিকভাবে ভেঙে পড়ে শালিনী মিত্র। আর সেই চাপ সহ্য করতে না পেরেই মানসিক ভারসাম্য হারিয়েছে শালিনী।
ঈশিতার কথা শুনেই সেই নিয়ে খবর করতে থাকেন সাংবাদিকরা। রাতারাতি শোরগোল পড়ে যায় সব জায়গায়। রোহিতকে যা নয় তাই বলে অপমান করতে থাকে সকলে। আর এইসব দেখেই মানসিকভাবে ভেঙে পড়ে রোহিত। এদিকে রুদ্রর কথামত রোহিতকে ডাক্তার জানান শালিনীকে সুস্থ করার জন্য রোহিতকে বলতে হবে সে শালিনীকে বিয়ে করবে। যদিও কথাটা শুনেই তৎক্ষণাৎ নাকচ করে দেয় রোহিত। সে জানিয়ে দেয় সে শালিনীকে কোন মিথ্যে প্রতিশ্রুতি দেবে না।
রোহিত ফুলকিকে আলাদা করতে নতুন ফন্দি বের করল রুদ্র
তবে এই প্ল্যানেও কাজ হচ্ছে না দেখে নতুন চাল চালে রুদ্র। রুদ্রর কথায় তিওয়ারির গুন্ডারা রোহিতের কুশপুতুল জ্বালাতে শুরু করে রাস্তায়। সংবাদটা শুনেই ঘটনাস্থলে পৌঁছায় রোহিত আর ফুলকি। পুলিশকর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় অংশু। গুন্ডাগুলোকে ঘটনাস্থল থেকে সরানোর চেষ্টা করতে শুরু করে পুলিশ বাহিনী। আর তখনই স্বামীকে বাঁচাতে এগিয়ে আসে ফুলকি দাস। হাতে মশাল নিয়ে গুন্ডাগুলোর দিকে তেড়ে যায় ফুলকি দাস। ফুলকির হাতে মশাল দেখে ভয় পেয়ে যায় সকলে। রুদ্র বুঝতে পারে পরিস্থিতি ফের বেকাবু হয়ে যাচ্ছে। এবার তাকে একটা বড় কিছু করতে হবে।
আরও পড়ুন: শালিনীর বিয়ের প্রস্তাব খারিজ করলো রোহিত! শাকচুন্নির সব চালাকি ধরে ফেলল ফুলকি!
কী দেখা যাবে ফুলকির আগামী পর্বে?
ফুলকির ভয়ে সেখান থেকে চলে যায় গুন্ডারা। এরপরই বাড়িতে ফিরে আসে সকলে। ছেলের পরিস্থিতি দেখে ভেঙে পড়েছে অরুণা। রোহিত নিজেও আর মনের জোর রাখতে পারছে না এসব দেখে। এদিকে সাধারণ মানুষ অন্যদিকে মিডিয়া, সবটাই যেন ধীরে ধীরে তার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে রোহিতের মনের অবস্থা বুঝতে পেরে পরের দানটা চালে রুদ্র। সে রোহিতকে বলে মিডিয়ার সামনে যেন রোহিত বলে শালিনী এখন অসুস্থ। তবে শালিনী সুস্থ হলে সে শালিনীকে বিয়ে করবে। রুদ্রর কথা শুনে চমকে যায় রোহিত। অন্যদিকে দেখা যায় মা কালীর সামনে হাতে প্রদীপ নিয়ে প্রার্থনা করছে ফুলকি। যাতে মা কালী তাকে একটা পথ দেখায়। রোহিত কি শুনবে রুদ্রর কথা? নাকি ফুলকিই পর্দা ফাঁস করবে শালিনীর? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।
