জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশন (Television) দুনিয়ায় পা রেখেছিলেন অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। তাঁর চরিত্রের নাম জগদ্ধাত্রী ওরফে জ্যাস স্যানাল। বাংলায় প্রচলিত প্রবাদ, ‘যে রাঁধে সে চুলও বাঁধে’র প্রকৃষ্ট উদাহরণ পর্দার জগদ্ধাত্রী।
গল্পে সে একাধারে গৃহকর্মে নিপুনা। পরিবার, আত্মীয়দের ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে জানে। অপরদিকে, সে ধুরন্ধর পুলিশ অফিসার জ্যাস স্যানাল। অপরাধীরা তার নাম শুনলে থরথর করে কাঁপে। জ্যাসের চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব।
ইদানীং ধারাবাহিকের গল্প ঢিমেতালে এগিয়ে চলছে। দিনকয়েক একের পর এক টুইস্ট দেখিয়েছেন পরিচালক। টিআরপিও উঠেছিল গগনচুম্বী। জগদ্ধাত্রীর গর্ভবতী হয়ে পড়ার খবর সরগরম ছিল নেটদুনিয়া। কিন্তু তারপরই টিআরপি পড়তে শুরু করে। বর্তমানে টপার স্থান হাতছাড়া হয়ে পাঁচে এসে থেকেছে জগদ্ধাত্রীর স্থান।
‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে আসছে নতুন চরিত্র
‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের মোড় ঘোরাতে আসছে দ্বিতীয় নায়িকা। পরপর কয়েক সপ্তাহ স্টার জলসার ধারাবাহিক ‘কথা’র কাছে হেরে গিয়েছে এই মেগা। টিআরপি টানতে তাই গল্পের মোড় ঘোরানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ধারাবাহিকের গল্পে টুইস্ট আনতে আসছে নতুন নায়িকা অর্থাৎ গল্পের দ্বিতীয় লিড।
আরও পড়ুন: শালিনীর সব কথা লুকিয়ে শুনে ফেললো ফুলকি! রোহিতকে বাঁচাতে উদ্যত হলো ফুলকি ও তার দলবল!
স্টুডিয়ো পাড়া সূত্রে খবর, জগদ্ধাত্রীতে দ্বিতীয় লিডের মুখ্য ভূমিকায় থাকছেন টেলিভিশনের নামজাদা এক অভিনেত্রী। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হননি নায়িকা। সবকিছু ঠিকঠাক পরিকল্পনা মাফিক চললে, এই সপ্তাহে শুরু হয়ে যাবে জগদ্ধাত্রীর নতুন ট্র্যাকের শুটিং।
