Bangla Serial

তপ্ত গরমে শুটিং চলছে ‘কোন গোপনে মন ভেসেছে’র, শুটিং সেটে নাজেহাল দশা শ্বেতা-রণজয়ের

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche)। গল্পের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya)রণজয় বিষ্ণু (Ronojoy Bishnu)। শ্বেতা-রণজয় জুটিকে প্রথমবার বড়পর্দায় দেখে খুশি দর্শকরা।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, শ্যামলীর প্রতি দুর্বল হয়ে উঠছে অনিকেত। শ্যামলীও অনিকেতকে মন দিয়ে বসেছে। একবার নয়, বারবার বিপদের হাত থেকে শ্যামলীকে বাঁচিয়ে চলেছে অনিকেত। পরিস্থিতির শিকার হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও, বর্তমানে শ্যামলীর প্রতি অনুভূতি জাগছে নায়কের মনে। যদিও তাদের এক হওয়ার পথে একমাত্র বাঁধা অনিকেতের মা অপরাজিতা।

মা ও ভালোবাসার মধ্যে কোনও একজনকে বেছে নেওয়া কঠিন। তবে শ্যামলীকে বিপদের মুখে পড়তে দেখলে পিছপা হয়নি সে। শ্যামলীকে মন্দারের খপ্পর থেকে বাঁচাতে উত্তরবঙ্গ অবধি পৌঁছে গেছে। এই পর্বের শুটিং করতে করতে নাজেহাল অবস্থা।

তপ্ত গরমে শুটিং চলছে ‘কোন গোপনে মন ভেসেছে’র

শুটিং চলছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের মহাপর্বের। প্রচণ্ড গরমে আউটশুট করছেন ধারাবাহিকের নায়ক-নায়িকা। চল্লিশ ডিগ্রি গরমে শুটিং করতে করতে নাজেহাল অবস্থা দুজনের। নাজেহাল অবস্থা অন্যান্য কলা কুশলীদেরও। এদিন নায়িকা শ্বেতা প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে দেখা যায়।

ধারাবাহিকের নায়ক রণজয় ভট্টাচার্য খানিক বিরক্ত। কারণ যে ঘরে টানা দু-দিন যাবৎ শুটিং চলছে, সেখানে টিনের চাল, হওয়ার পাস করার জায়গা পর্যন্ত নেই। তা সত্ত্বেও মাথার ঘাম পায়ে ফেলে শুটিং চালিয়ে চলেছে তাঁরা। এখন দর্শকমহল চাতক নয়নে চেয়ে অপেক্ষা করছেন কোন গোপনে মন ভেসেছের দর্শকমহল।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন