নিজের ওপর আত্মবিশ্বাস থাকলে এবং সত্যিকে প্রতিষ্ঠা করার সৎ সাহসিকতা থাকলে ভয় পাওয়ার প্রয়োজন হয় না। ঠিক তেমন করেই নিজের সমস্ত ভয়কে জয় করে অন্যায়ের প্রতিরোধে শামিল হয়েছে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়িকা। এই ধারাবাহিকের বর্তমান পর্বগুলি আরো বেশি আকর্ষণীয় এবং দমদার হয়ে উঠেছে। টিআরপিতে প্রথম স্থানে অবস্থান করছে এই ধারাবাহিক।
বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, বহুদিন ধরেই জামাইবাবু আর চিংড়ি দিদির ওপর নানান বিষয়ে সন্দেহ প্রকাশ করতো ফুলকি। কিন্তু কখনোই কিছুর সেরকম প্রমাণ না পাওয়ায় কাউকে নিজের কথা বিশ্বাস করাতে পারেনি সে। তবে তার কাছে যখন একটা সুযোগ আসে সত্যিটাকে সবার সামনে প্রতিষ্ঠা করার তখন সেটাকে কিছুতেই হাতছাড়া করতে চায়নি ফুলকি।
সম্প্রতি ফুলকি একজন নিরপরাধ ছেলে ছন্দক মজুমদারকে অনেক বড় সাজার হাত থেকে বাঁচিয়েছে। সে প্রমাণ করে দিয়েছে, ছন্দক মজুমদার খুন করতে পারেনা। এর আগের বারে যে বিচার হয়েছিল সেই বিচার ভুল। সমস্ত সাক্ষ্য ও প্রমাণ দেখার পর বিচারক ছন্দক মজুমদারকে বেকসুর খালাস করে দেন। কিন্তু এর পেছনে যারা ছিল তাদেরকে খুঁজে বার করার প্রতিজ্ঞা নেয় ফুলকি।
আরও পড়ুন: শাড়ির সাথে কানে বড় ঝুমকো, মোটা করে চোখে কাজল পরে ভক্তদের নজর কাড়লেন তিতিক্ষা!
ফুলকি প্রমাণ করে দেয়, এইসব কিছুর মূলে ছিল ঈশিতা। তবে রুদ্রর নামটা কোনভাবেই ফাঁস করতে পারে না সে। রুদ্র মিথ্যে নাটক করে অসুস্থতার ভান করে ওই পরিস্থিতিটাকে কোন একটা ভাবে কাটিয়ে সেখান থেকে চলে যায়। যদিও সেটা ফুলকিকে প্রভাবিত করতে পারে না। কারণ সে খুব ভালো করেই জানে জামাইবাবু কতটা মিথ্যুক। ফুলকি প্রতিজ্ঞা করে সে ঠিক রুদ্রর মুখোশ খুলে দেবে।
ফুলকিকে ভয় পাচ্ছে রুদ্র!
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, রোহিতের সুপার স্টোরে রোহিতের সামনেই ফুলকি রুদ্রকে বলে, এই সব কিছুর সঙ্গে যে রুদ্র জড়িত সেটা ফুলকি প্রমাণ করে দেবে। রুদ্র বলে, মুখে না বলে প্রমাণ করে দেখাতে। ফুলকি তখন প্রতিজ্ঞা করে, খুব তাড়াতাড়ি সব কিছুর পর্দা ফাঁস করবে আর কেউ তাকে আটকাতে পারবেনা।
