EntertainmentBangla Serial

ঈশিতার মুখোশ টেনে ছিঁড়ে দিলো ফুলকি! জমে গেল আজকের পর্ব, মুখ লোকাতে বাধ্য হলো ঈশিতা

বহু দিন পর হলো সব রহস্যের সমাধান। খসে পড়লো সব মুখোশধারী মুখোশ। বেরিয়ে পড়লো সবার আসল চেহারা।জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকে জমে গেলো আজকের মহাপর্ব। আজকের পর্ব দেখার পর দর্শকদের দাবি, চলতি সপ্তাহে ফের প্রথম স্থান অধিকার করবে এই ধারাবাহিক।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, বহু দিন ধরেই অনেক কিছু চলছিল ফুলকির মাথায়। সে চাইছিল কোনো নির্দোষ মানুষ যাতে শাস্তি না পায়। যখনই সে জানতে পারে ছন্দক মজুমদারের মামলায় ঈশিতা জড়িত, তখনই সে বুঝে যায় এসবের পিছনে কোনো না কোনো ভাবে চিংড়ি দিদি রয়েছে আছে।

সেই জন্যই আরো বেশি করে সবটা তদন্ত করতে উদ্যোগী হয়ে ওঠে সে। আদালতে জিতে যায় ফুলকি, সে প্রমাণ করে দেয় এই ঘটনায় কোনো ভাবে ছন্দক মজুমদারের হাত নেই। সে খুন করেনি। ময়নাতদন্তের রিপোর্ট সব কিছু জলের মতন পরিষ্কার করে দেয়। এবার শুধু বাকি থাকে করা এসবের পেছনে রয়েছে তাদের খুঁজে বার করে শাস্তি দেওয়া।

ফুলকি আজকের পর্ব ২০ মে (Phulki Today Episode 20 may)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ঈশিতা যখন ছন্দককে আদর যত্ন করে খাওয়ায় তখন ফুলকি এসে বলে, ছন্দক দাদার সাথে যা যা হয়েছে সব কিছুর জন্য দায়ী ঈশিতা। আর এর যথেষ্ট প্রমাণও রয়েছে তার কাছে। চিৎকার করে ওঠে ঈশিতা। এরপর ফুলকি একে একে সমস্ত প্রমাণ নিয়ে আসে যা দেখে আর কিছুই বলার থাকে না ঈশিতার।

মুখোশ খুলে পড়ে গেল ঈশিতার

প্রথমে সে নিয়ে আসে জয়িতার মা-বাবাকে। তারা বলে, ঈশিতাই তাদের বুঝিয়েছিল ছন্দক একটা অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে জয়িতাকে ঠকাচ্ছে। এটা শুনে তারা খুব রেগে যায়। এরপর ফুলকি আনে সেইসব ছেলেদের যারা খুনের পর ঈশিতার প্ররোচনায় ছন্দককে মারধর করেছিল। সব যখন প্রমাণ হয়ে যায়, ঈশিতার কাছে নিজের মুখ লোকানো ছাড়া আর কোনো উপায় থাকে না।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন