Bangla Serial

ছন্দকের সামনেই ঈশিতার পর্দা ফাঁস করলো ফুলকি! তার আনা প্রমাণ দেখে চমকে গেল সবাই! চাপে পড়ে রুদ্রকে ফাঁসিয়ে দিল ঈশিতা!

জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki)। প্রত্যেকটি পর্বেই দর্শকদের টানটান উত্তেজনা উপহার দিচ্ছে এই ধারাবাহিক। শুরু থেকেই একবারের জন্যও টিআরপি তালিকাতে পিছিয়ে পড়তে দেখা যায়নি এই ধারাবাহিকটিকে। দর্শকদের মনে এবং টিআরপিতে, দুটি জায়গাতেই একটু একটু করে নিজের জায়গা বিস্তার করে চলেছে এই মেগা।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ভাগ্যচক্রে ছন্দক মজুমদারের সাথে দেখা হয়ে যায় ফুলকির। সে সুযোগ পেয়ে যায় একজন নিরপরাধ মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিয়ে আসল দোষীদের মুখোশ টেনে খুলে দেওয়ার। আর সেটা করতে সব রকমের চেষ্টা করে ফুলকি। আর ফুলকির এই চেষ্টাকে আটকাতে সব রকমের হাতিয়ার প্রয়োগ করে ফেলে রুদ্র। কিন্তু শেষ পর্যন্ত জয় হয় সত্যের।

কিন্তু এটাই সমস্ত রহস্যের মীমাংসা নয়। এখনো এমন অনেক কিছুই বাকি রয়েছে যেগুলো ফুলকির কাছে অধরা। কারণ এখনো অবধি জানা যায়নি আসল খুনি কারা। শুধুমাত্র জানা গিয়েছে খুনের কারণ কি এবং ছন্দক মজুমদার নির্দোষ। এইবার আসল খুনি কারা সেটা খুঁজে বার করতেই উঠে পড়ে লেগেছে ফুলকি। অনেকদিন ধরেই তার মনে একটা সন্দেহ দানা বেঁধেছিল। ঈশিতার অদ্ভুত ব্যবহার তার মনে তৈরি হওয়া সেই সন্দেহকে সত্যিতে পরিণত করে।

প্রমাণসহ ঈশিতাকে হাতেনাতে ধরলো ফুলকি

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ঈশিতা নিজেকে সুরক্ষিত করতে আবার ছন্দকের সাথে সমস্ত সম্পর্ক ঠিক করে নেওয়ার নাটক শুরু করে। কিন্তু এটা যে নিছক একটা নাটক সেটা বুঝতে বাকি থাকে না ফুলকির। কারণ যে মানুষটা দুদিন আগেও তার বন্ধুকে চিনতে অস্বিকার করেছিল, সেই আজ এত ভালো ব্যবহার করছে এটা একেবারেই হজম করার মতন বিষয় নয়।

ফুলকি সবার সামনেই বলে ওঠে, “আড়াল থেকে ছন্দক দাদার পিঠে ছুরিটা মেরেছিল এই চিংড়ি দিদি। সেই সবাইকে ভুল বুঝিয়েছে।” অবাক হয়ে যায় ছন্দক। রুদ্র বুঝতে পারে না ফুলকি এসব কেন বলছে। ঈশিতা বলে কি প্রমাণ আছে তার কাছে। ফুলকি তখন বলে, এইবার সে এক এক করে তার সমস্ত প্রমাণ সবার সামনে নিয়ে আসবে। এটা শুনে আরও বেশি ভয় পেয়ে যায় ঈশিতা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন