Bangla Serial

শেষ রক্ষা হলো না! তমালের বোকামির ফলে ধরা পড়ে গেল ফুলকি! এইবার কীভাবে নিজেদেরকে বাঁচাবে তারা?

শুরু থেকেই জি বাংলা (Zee Bangla) চ্যানেলকে একেবারে মাতিয়ে রেখেছে ‘ফুলকি’ (Phulki)। এই ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়তা পাচ্ছে। তবে চলতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থান থেকে সরে গিয়েছে এই ধারাবাহিক। তবে ভক্তদের দাবি খুব বেশিদিন তা হবার নয়। আবার নিজের সিংহাসনে ফিরবে এই মেগা।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফুলকি ঠিক করেছে সে কিছুতেই তার নির্দোষ ছন্দক দাদাকে এমনি এমনি সাজা ভোগ করতে দেবে না। তাই এবার সে জামাই বাবু অর্থাৎ রুদ্ররূপ সান্যাল এবং চিংড়ি দিদি অর্থাৎ ঈশিতাকে জব্দ করবেই। ফুলকি যাতে সত্য অবধি না পৌঁছতে পারে তার প্রাণপণ চেষ্টা করছে রুদ্র। কিন্তু তার পরেও ফুলকি ঠিকই সবার অলক্ষে নিজের কাজ চালিয়ে যাচ্ছে।

ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন ফুলকি কীর্তন করার নাম করে ছদ্মবেশ নিয়ে চলে যায় থানায়। সেখানে গিয়ে সমস্ত পুলিশ অফিসারদের ঘুমের ওষুধ মেশানো খিচুড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর তারপর শুরু করে দেয় নিজের কাজ। তারা প্রত্যেকে মিলে ছন্দক মজুমদারের কেস ফাইল খুঁজে বের করে। প্রত্যেকটা প্রমাণ ও নথি গুরুত্ব সহকারে দেখে। সেখান থেকে একাধিক জিনিসপত্র খুঁজে পায় তারা। শেষ মুহূর্তে তাদের ঘিরে ধরে এক ভয়ঙ্কর বিপদ।

মহা বিপদে পড়লো ফুলকি (Phulki Today Episode 16 May)

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে ফুলকি রোহিত আর ধানসিঁড়ি। জয়িতার ডেট সার্টিফিকেট থেকে শুরু করে সাবান মাখা চাবি কোনটাই বাদ রাখছে না তারা। এইবার পালা বেরোনোর। কিন্তু তমাল লোভে পড়ে ওই ঘুমের ওষুধ মাখা খিচুড়িটা নিজেও বেশ খানিকটা খেয়ে নেয়। তারপর বাদবাকি পুলিশ অফিসারদের মতন সেও ঘুমের মধ্যে ঢুলে পড়ে। তার আর কোন হুঁশ পাওয়া যায় না। এদিকে এসব দেখে ভীষণ ভয় পেয়ে যায় ফুলকি।

আরও পড়ুনঃ ঝুলিতে একাধিক হিট ধারাবাহিক, টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ! তারপরেও কেন অবহেলিত ঋষি কৌশিক? মুখ খুললেন অভিনেতা

অন্যদিকে দেখা যায় লাবু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে। কারণ অনেকক্ষণ হয়ে গেছে কেউই বেরোচ্ছে না। লাবু ভাবে এবার যদি অন্য কেউ চলে আসে তখন কি হবে! ঠিক তখনই সেখানে চলে আসে আরও কিছু পুলিশ অফিসার। তারা থানার মধ্যে ঢুকে পড়ে। আর এদিকে তমালকে ঘুম থেকে তোলার অনেক চেষ্টা করে ফুলকি রোহিত। ধানু বলে, এ কোন সর্বনাশ হলো! তবে কি এবার তীরে এসেও তরী ডুববে?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন