টেলিভিশন পর্দা থেকে তাঁর উত্তরণ। একাধিক জনপ্রিয় ধারাবাহিকের প্রধান চরিত্রে দেখা গিয়েছে তাকে। ইষ্টি কুটুমের নায়ক অর্চিষ্মান তথা অভিনেতা ঋষি কৌশিক (Rishi Koushik) তারকা মহলে পরিচিত মুখ। বর্তমানে তিনি কাজ করছেন ‘পাশ বালিশ’ সিরিজে। নিজের বিষয় বিশেষ কিছু বলেন না অভিনেতা, তাকে নিয়ে চর্চা কম হয়। নিজের কেরিয়ারকে গুছিয়ে স্বপ্নের পথে হাঁটছেন অভিনেতা।
টেলিভিশন পর্দায় ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকের মাধ্যমে আকাশছোঁয়া জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এরপর এখানে আকাশ নীল, কুসুম দোলা, কোড়া পাখি, সোনা রোদের গান ইত্যাদি নানান সিরিয়াল ঋষি কৌশিকের কেরিয়ার গ্রাফ তৈরি করেছে। বর্তমানে তিনি সিরিজেও কাজ করছেন। এর আগে শ্বেতকালী ফিরিজে দেখা যায় তাকে। বর্তমানে তিনি ইশা সাহা এবং সৌরভ দাসের সঙ্গে একত্রে কাজ করছেন পাশবালিশ থ্রিলার সিরিজে।
এই মুহূর্তে চর্চায় নেই অভিনেতা ঋষি কৌশিক। এ প্রসঙ্গে কী বলছেন অভিনেতা?
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এসেছিলেন ঋষি কৌশিক। কিছুদিন আগেই বলিউডের কাজের জন্য তিনি আলোচনার কেন্দ্রে আসেন। অভিনেতা কঙ্গনা রানাউতের বিপরীতে অভিনয় করেছেন। কঙ্গনার ছবিতে মজবুর রহমান চরিত্রের জন্য নির্বাচিত হন তিনি। কাজ করেছেন হিন্দি সিরিয়াল-এও। এহেন জনপ্রিয় অভিনেতা কেন থাকেন না চর্চায়?
অনেকেই বলছেন, জনপ্রিয়তার ছোঁয়া পেলেও চর্চার কেন্দ্রবিন্দু হতে পারেননি ঋষি কৌশিক। আজ পর্যন্ত তাঁকে নিয়ে কোন জল্পনা সৃষ্টি হয়নি। নিজের কাজ নিয়ে সর্বদা ব্যস্ত থেকেছেন কৌশিক। নিজের দিক থেকে খুবই স্পষ্ট, স্বচ্ছ তিনি। এক সাক্ষাৎকারে ঋষি কৌশিক বাংলা সিনেমা দেখার জন্য হলে ভিড় না হওয়ার কারণ তুলে ধরেন। যার কারণ একটাই মোবাইলের সহজলভ্যতা।
আরো পড়ুন: Bangla Serial: বড় রদবদল বাংলা ধারাবাহিকে! কোণঠাসা জি! পয়লা স্থান দখলে জলসার
অভিনেতা বলেন, কেজিএফ কিংবা পুষ্পার মতো মুভি হলে হিট হলেও বাংলা সিনেমার হলগুলিতে ভিড় জমছে না। মানুষ সহজেই ফোনে দেখে নিচ্ছেন সিনেমা। তাই সহজলভ্যতা ছেড়ে হলমুখী হতে আর আগ্রহী নয় মানুষ। অভিনেতা বলেন তিনি নিজে হলেও পুষ্পা দেখতে প্রেক্ষাগৃহে যেতেন। তবে সত্যি বলতে, বাংলা সিনেমার বাজার চিন্তার কারণ। আপাতত তিনিই নিজের নতুন সিরিজের প্রমোশনে ব্যস্ত। অভিনেতা বলেন, তাঁর এখনো অনেক দূরের জার্নি বাকি।
