Bangla Serial

Bangla Serial: বড় রদবদল বাংলা ধারাবাহিকে! কোণঠাসা জি! পয়লা স্থান দখলে জলসার

Bengali Serial BARC TRP List: বাংলা টেলিভিশনের (Bengali Television) বিনোদনের চ্যানেলগুলির মধ্যে চলছে জোরদার টক্কর। টিআরপি তালিকায় পয়লা স্থান দখল এখন চ্যানেলগুলির একমাত্র লক্ষ্য। প্রকাশ্যে বাংলা ধারাবাহিকের (Bengali Serial) সাপ্তাহিক মার্কশিট। বর্তমানে চলছে আইপিএল ও লোকসভা নির্বাচনের মরসুম। যার সরাসরি প্রভাব পড়েছে টিআরপির রেটিং চার্টে।

চলতি সপ্তাহে কোন মেগা কোথায়?

মে মাসের দ্বিতীয় সপ্তাহের টিআরপি তালিকা এল নির্দিষ্ট দিনেই। চলতি সপ্তাহে টিআরপি চার্টে রয়েছে কয়েকটি বড় রদবদল। এবারেও স্লটহারা জগদ্ধাত্রী। প্রথম তিন থেকেও ছিটকে গেল জ্যাস সান্যাল । এবার টিআরপি বাজিমাত করেছে জলসা। টপার ও রানার আপে রয়েছে স্টার জলসার দুই ধারাবাহিক।

টিআরপিতে ৬.১ নম্বর পেয়ে পয়লা স্থান কথা’র দখলে। টপার থেকে মাত্র ০.১ কম নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে জলসার গীতা এলএলবি। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। প্রাপ্ত নম্বর ৫.৯। টিআরপিতে ৫.৭ নম্বর নিয়ে প্রথমস্থান থেকে একধাক্কায় চারে জি-এর নিল ফুল। পর্ণার স্মৃতিভ্রম ও দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার গল্পে মনে ধরেনি দর্শকদের। তাই ৫.৭ নম্বর নিয়ে চারে এই মেগা।

জগদ্ধাত্রীর প্রেগন্যান্সি, স্বয়ম্ভুর আসল পরিচয় ইত্যাদিকে কেন্দ্র করে ধারাবাহিকে জুড়ছে নয়া ট্র্যাক। তবে ফল মেলেনি। টিআরপিতে নম্বর তেমনই রয়েছে। বা বলা ভাল উল্টে পতন দেখা দিয়েছে রেটিং-এ। ৫.৪ নম্বর নিয়ে টপার থেকে সোজা পাঁচ নম্বরে মুখ থুবড়ে পড়ে পঞ্চমস্থানে রয়েছে এই ধারাবাহিক।

প্রথম পাঁচে কোন মেগা (Top 5 Bangla Serials in TRP)

  • প্রথম – কথা (৬.১)
  • দ্বিতীয় – গীতা এলএলবি (৬.০)
  • তৃতীয় – ফুলকি (৫.৯)
  • চতুর্থ – নিম ফুলের মধু (৫.৭)
  • পঞ্চম- জগদ্ধাত্রী (৫.৪)

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন