দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার (Zee Bangla) পর্দায় বেঙ্গল টপার এর জায়গা ধরে রেখেছে নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকটি। এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে পল্লবী শর্মা এবং নায়কের চরিত্রে রুবেল দাসকে। বেশ চলছিল তাদের জীবন কিন্তু হঠাৎ করেই ইশা আসায় সব এলোমেলো হয়ে যায়। এখন আরো অনেক বড় একটা বিপদের সম্মুখীন হয়েছে ধারাবাহিকের নায়িকা। যার দরুন হঠাৎ করেই নায়ক বদলের কথা উঠছে টলেপাড়ায়। কি এমন ঘটলো ধারাবাহিকের নায়িকার সাথে?
পর্ণার জীবনে নতুন নায়ক?
জানা যাচ্ছে টিআরপিতে চমক আনতে এবার নতুন মোড় আসতে চলেছে ধারাবাহিকের নায়িকা পর্ণার জীবনে। এইবার নায়ক হিসেবে আর সৃজন নয়, তার বদলে আসছে কোন নতুন মুখ অভিনেতা! তবে কি সৃজনকে ছেড়ে এবার নতুন নায়কে মত্ত হবে পর্ণা? কিন্তু এর পিছনে রয়েছে কোন কারণ? এত জনপ্রিয়তার সম্মুখীন হয়েও কেন নায়িকার জীবনে আনা হচ্ছে নতুন নায়ক? সহজ সাদাসিধে সৃজনকে ছেড়ে এক অত্যাধুনিক নায়কের সাথেই নতুন করে ঘর সাজাতে চলেছে পর্ণা!
স্মৃতিশক্তি হারিয়ে ফেললো পর্ণা!
সম্প্রতি নিম ফুলের মধু ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। এই ঝলকে দেখা যায়, দুর্ঘটনাবশত নিজের স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে পর্ণা। তার জীবন থেকে মুছে গিয়েছে বিগত দশটা বছর। তার আর মনে নেই সৃজন পুঁটি কাউকেই। সে ফিরে গিয়েছে তার কলেজ জীবনে। তারপর থেকে সব স্মৃতি ধোঁয়াশা। কিন্তু তাকে এমন অবস্থায় ছেড়ে যেতে পারে না সৃজন। তাই সে একেবারে অন্য লুকে ধরা দেয় পর্ণার কাছে।
সৃজন এখন আবার নতুন করে পর্ণাকে বিয়ে করতে উদ্যত হয়েছে। ডেনিমের জ্যাকেট, গাল ভর্তি দাড়ি, চোখে সানগ্লাস সবমিলিয়ে একেবারে আধুনিক সাজে সে নিজেকে তুলে ধরেছে নায়িকার সামনে। সে নায়িকাকে দত্ত বাড়িতে তার পরিবারের প্রত্যেকের সাথে আলাপ করানোর জন্য নিয়েও আসে। গোটা উঠোন জুড়ে বেড়া দেখে বেশ বিরক্ত হয় পর্ণা। তারপর সে সৃজনকে বলে, ভাবনা চিন্তা করে সে ঠিক করবে আদৌ এই বিয়েটা তার করা উচিত নাকি উচিত নয়।
আরও পড়ুন: ধানুকে আটকাতে দারুন প্ল্যান করলো ঈশিতা! তমজিৎকে বাড়িতে এনে ঈশিতার মুখোশ খুলে দিল ফুলকি!
অর্থাৎ বোঝাই যাচ্ছে একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে ধারাবাহিকের পর্দায়। যেখানে অনেকটা পাল্টে যাবে প্রত্যেকের জীবন। আর এই গোটা ঝলকে দর্শকদের কাছে অধরা পুঁটির উপস্থিতি। হঠাৎ করে ধারাবাহিকে এতটা বদল ঠিক হজম করতে পারছেন না দর্শকমহল। সত্যিই কি নিজের স্মৃতিশক্তি হারিয়েছে ধারাবাহিকের নায়িকা পর্ণা? নাকি ইশাকে ধরার জন্য এটা তার নতুন কোন চাল?
