Bangla Serial

ফুলকির চালে জব্দ শালিনী! আসল সত্যি জানতে সাংবাদিকের ভেগ ধরলো রোহিত ফুলকি

Phulki Today Episode: বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় নাম্বার ওয়ান ধারাবাহিক হলো ‘ফুলকি’ (Phulki)। সেই শুরু থেকে দর্শকদের কাছে নিজেদের আকর্ষণীয় সফল ভাবে বজায় রাখতে সক্ষম হয়েছে এই ধারাবাহিক। এই মুহূর্তে জমে উঠেছে ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব। দর্শকরা একদিনের জন্যও একটি এপিসোডও মিস করতে পারছেন না। নায়ক নায়িকার জুটি ভক্তদের মাঝে ভীষণ জনপ্রিয়।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ধানু একটা নতুন কেস হাতে পেয়েছে যেটা নিলে তাকে লড়াই করতে হবে তার নিজের জামাই বাবুর সাথে। অর্থাৎ এইবার সে যার হয়ে লড়তে চলেছে তাকে জেলে পাঠানোর জন্য এবং তার জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য দায়ী রুদ্ররূপ সান্যাল। ওই আসামি নিজের মুখেই বলেন, রুদ্ররূপ সান্যাল অনেক বেআইনি কাজের সাথে যুক্ত। উনি চাইলে সব করতে পারে। যেটা শুনে বেশ অবাক হয়ে যায় রোহিত।

ছন্দকের কথায় রেগে গেলো রোহিত

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ছন্দক যখনই জানতে পারে যারা তাকে বাঁচাতে এসেছে তারা পল্লব রায় চৌধুরীর পরিবারের লোকজন তখনই সে তার সমস্ত রাগ তাদের সামনে উগ্রে দেয়। সে বলে পল্লব রায় চৌধুরী আর তার জামাই রুদ্ররূপ সান্যাল এর জন্য আজ তার এই অবস্থা হয়েছে। তাই তাদের বাড়ির কারোর থেকে কোনরকম সাহায্য নেওয়ার চাইতে তার জেলে পচে মরা অনেক বেশি ভালো। এটা শুনে রোহিত প্রচণ্ড রেগে যায়, সে তার জেঠুমনির কোনরকম অসমান সহ্য করতে পারে না তাই কোনরকম সাহায্য করবে না বলে ঠিক করে সে। এরপর সবাই বাড়ি চলে আসে কিন্তু ফুলকির মন থেকে বিষয়টা কিছুতেই মুছতে চায় না।

বাড়ি গিয়ে সে এই সমস্ত ঘটনা তার শাশুড়ি মাকে খুলে বলে। অরুনা বুঝতে পারে সত্যি হয়তো কোথাও একটা গন্ডগোল হচ্ছে। যেটা তদন্ত না করলে জানা যাবে না। তখন সে আর ফুলকি দুজন মিলে রোহিতকে বোঝায়, ছেলেটা সত্যি বলছেন না মিথ্যে বলছে সেটা আগে জানতে হবে। তার জন্য ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। আর খোঁজ নেওয়া মানে তো সাহায্য করা নয়। শুধু এটুকুই জানা যে ছেলেটা আদৌ ভালো নাকি খারাপ। মায়ের কথায় রাজি হয়ে যায় রোহিত।

আরও পড়ুন: আদৃত-কৌশাম্বীর বিয়ের আবহে সৌমীতৃষার নতুন ঘোষণা, ১০ই জুন বদলে যাবে নায়িকার কপাল!

শালিনীকে ঘোল খাইয়ে ছাড়ল ফুলকি

এদিকে শালিনী যখন দেখে ফুলকি রোহিতকে যা বলছে রোহিত খুব মন দিয়ে শুনছে তখন শালিনী ঠিক করে সে এত সহজে ফুলকিকে রোহিতের জীবনে আসতে দেবে না। তাই সে সকল হতেই তাড়াতাড়ি রোহিত আর ফুলকির পিছু নেয়। কিন্তু এটা জানতে পেরে যায় ফুলকি। তারা শালিনীর থেকে দূরে পালিয়ে যায়। এরপর ছন্দকের ব্যাপারে বিস্তারিত জানতে সাংবাদিকের বেশ ধারণ করে ফুলকি রোহিত।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন