জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। গত কয়েকদিন এই ধারাবাহিকের রেজাল্ট এতটাই ভালো যে টিআরপি তালিকায় বেঙ্গল টপার হিসেবে মুকুট পরেছে ফুলকি। ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব দর্শক মনে গেঁথে থাকছে। আর এইবার দুর্দান্ত চমক নিয়ে হাজির হচ্ছে জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক। ধারাবাহিকের পর্বে দেখা যাবে সমস্ত ভুল বোঝাবুঝি দূরে সরিয়ে ফুলকিকে বৌমা হিসেবে মেনে নিল জেঠিমনি।
‘ফুলকি’ ধারাবাহিকের প্রথম থেকেই দেখা যায় রোহিতের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে আপত্তি ছিল জেঠিমনির। আর ‘ফুলকি’ কে না মানার প্রধান কারণ হল সে বক্সিংয়ের সঙ্গে যুক্ত। রোহিতের পরিবারে বক্সিং নিয়ে একটা অন্ধকার ইতিহাস আছে। সেই ইতিহাসের ছায়া হয়ে ফিরে এসেছিল ফুলকি। তাই প্রথম থেকেই রোহিত ফুলকির বিয়ে মন থেকে মানতে পারিনি জেঠিমনি। তাই রুদ্র সঙ্গে পরিকল্পনা করে বারবার ফুলকিকে বাড়িছাড়া করতে চেয়েছেন তিনি।
এদিকে ধারাবাহিকের পর্বে দেখা যায়, লাবুর উপর নিত্য অত্যাচার করে চলে তাঁর স্বামী রুদ্র। তবে জেঠিমনি রুদ্রকে ছেলের চোখে দেখে। রুদ্রর কোন দোষ সে মোটেই মানতে পারে না। জেঠিমনির মেয়ে লাবু এতদিন মুখ বুজে সমস্ত অত্যাচার সহ্য করে যাচ্ছিল। তবে এবার রুদ্রর মুখোশ সবার সামনে প্রকাশ করে দিল রোহিত।ধারাবাহিকের পর্বে দেখা যায়, রোহিত আর ফুলকি লাবুর ঘরে গেলে তারা দেখতে পায়, রুদ্র লাবুর উপর কিভাবে অত্যাচার করছে। এই কথা ফুলকি এর আগে বললেও কেউ তার কথা বিশ্বাস করেনি।
লাবুর ওপর রুদ্রর কড়া নির্দেশ ছিল সে যেন কোনভাবেই গান না গায়। লাবু যদি গান গায় রুদ্র তাহলে তার ওপর আবার অত্যাচার করবে, তাঁকে মারবে। পারিবারিক অনুষ্ঠানে লাবু যখন সকলের অনুরোধে গান গেয়ে ওঠে তখন রুদ্র এসে দাঁড়ায় লাবুর সামনে। লাবু তখন ভয় পেয়ে যায়। রুদ্র এহেন চেহারা দেখে আর রাগ সামলাতে পারে না রোহিত। সে রুদ্রর কলার চেপে ধরে বলে “তুই আমার দিদির উপর অত্যাচার করিস কোন সাহসে?”
আরও পড়ুনঃ এই প্রথম কৃষ্ণার মুখে পর্ণার সুনাম, চমকে দেওয়া এপিসোড নিম ফুলের মধুর সাম্প্রতিক পর্বে!
এমন সময় শালিনী বলে ওঠে, রোহিত তুমি লাবু আর রুদ্রর মাঝে কথা বলোনা। এটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার। তখন রেগে উঠে রোহিত। আর বলে তুমি আমাদের বাড়ির কেউ নও আমার স্ত্রী ফুলকি। তুমি কেন এখানে কথা বলতে এসেছ! রোহিতের কথা শুনে অবাক হয়ে যায় শালিনী। এদিকে জেঠিমনি অবাক হয়ে যায় এটা ভেবে যে রুদ্রকে সে ছেলের মত ভালবেসেছে সেই ছেলে তার মেয়ের উপর নিত্য অত্যাচার করে এসেছে। এরপর নিজের ভুল বুঝতে পারে জেঠিমনি। ফুলকির জন্যই তিনি জানতে পেরেছেন রুদ্র আসলে কেমন ছেলে। তখন জেঠিমনি ফুলকিকে প্রথমবারের জন্য বৌমা ডেকে কাছে টেনে নেয়।
View this post on Instagram
