Bangla Serial

এই প্রথম কৃষ্ণার মুখে পর্ণার সুনাম, চমকে দেওয়া এপিসোড নিম ফুলের মধুর সাম্প্রতিক পর্বে !

রঙের উৎসবের দিন অভিনব চমক দিয়েছে জি বাংলা (Zee Bangla)। পর পর দু’ সপ্তাহের বেঙ্গল টপার (Bengal topper) ‘নিম ফুলের মধু’-এ (Neem Phooler Modhu) -এ ছিল চোখ ধাঁধানো পর্ব। দত্তবাড়ির উঠোনে বসেছিল চাঁদের হাট। ‘কোন গোপনে মন ভেসেছে’-র (Kon Gopone Mon Veseche) অনিকেত-শ্যামলীর পরিবার ও দত্ত পরিবার একসঙ্গে পালন করেছে দোল।

এদিন পর্ণার বুদ্ধিতে ফের কুপোকাত হয়ে দুষ্টু লোকের ষড়যন্ত্র। দোলের দিন শ্যামলীর ছিল বড় পরীক্ষা। তিস্তাকে দত্তবাড়িতে রঙ খেলতে ডাকে সে। কিন্তু তিস্তা আর শ্যামলী যে এক মানুষ। সে কি করে শ্যামলী আর তিস্তা হয়ে অনিকেতের সামনে আসবে। তাই তিস্তার বেশ ধারণ করে পর্ণা। অনিকেতের সঙ্গে গানের তালে কোমর দোলায় সে। অনিকেত বিন্দু বিসর্গ বুঝতে পারে না যে ইনি আসলে তিস্তা নন। ভালোয় ভালোয় মিটে যায় রঙের উৎসব।

অপরদিকে, এদিন পুলিশের ফাঁদে পড়েছে রাঘব গুছাইত। গোটা দত্ত পরিবাকে প্রাণে মারার পরিকল্পনা করেছিল সে। আর সেই অপরাধে পুলিশ গ্রেফতার করেছে অপরাধীকে। তবে থানায় নিয়ে যাওয়ার আগে শেষবারের জন্য এক ফোনে বার্তালাপ হয় তাদের মধ্যে। পর্ণা ফাঁকা হুমকি দেয় না। সে কাজে করেদি দেখায়। পর্ণার অনুরোধে রাঘবকে টেনে এক চড় মারে পুলিশের অফিসার। সঙ্গে সঙ্গে পর্ণার বেড়ে যায় আরেকজন শত্রু। পর্ণাকে হুমকি দেয় জেল থেকে ছাড়া পেয়ে বুঝে নেবে সে পর্ণাকে।

এদিকে, দোলের দিন কৃষ্ণাকে ফোন করে নবনীতা। নবনীতার ফোন পেয়ে উচ্ছ্বসিত কৃষ্ণা। তার কাছে মেয়েকে মেনে নেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। এদিকে, পর্ণা পাত্রের মাকে হুমকি দিয়ে এসেছে দু’দিনের মধ্যে তারা নিজে এসে যেন বর্ষাকে ফিরিয়ে নিয়ে যায়। যেখানে বর্ষার দোষ নেই সেখানে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য দায়বদ্ধ তার শাশুড়ি ও বর।

আরো পড়ুন: বাদ পড়লেন তৃণা সাহা, তার জায়গা নিলেন তিতিক্ষা! তৃণার জায়গা নিয়ে নিল পর্দার মেঘ!

কিন্তু পর্ণার এহেন মানসিকতার তীব্র বিরোধিতা করে কৃষ্ণা আর তার শ্বশুর। বিয়ের পর মেয়েদের আসল বাড়ি তার শ্বশুর ঘর। বর্ষাও তাই যাবে। তবে এবার বেঁকে বসে বর্ষা। তার একটা আত্মসম্মান আছে। কোনো মতে তার শ্বশুরবাড়ির লোক তাকে নিয়ে না গেলো, সে নিজে থেকে যাবে না।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন