Bangla Serial

বাদ পড়লেন তৃণা সাহা, তার জায়গা নিলেন তিতিক্ষা! তৃণার জায়গা নিয়ে নিল পর্দার মেঘ!

বর্তমানে স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত একটি বেশ জনপ্রিয় ধারাবাহিক হল লাভ বিয়ে আজকাল। এই ধারাবাহিকে ইতিমধ্যেই একবার নায়িকা বদল ঘটেছে। প্রথম নায়িকা চলে যাওয়ার পর সেই জায়গায় এসেছে জনপ্রিয় টলি অভিনেত্রী তৃণা সাহা। তবে তারপরেও টিআরপিতে বিশেষ কোনো হেরফের দেখা যায়নি। বলাই বাহুল্য প্রতি সপ্তাহেই স্লট হারাচ্ছে এই মেগা। একেবারে তলানিতে ঠেকেছে টিআরপি।

তাই জন্যই কি ফের নায়িকা বদলের সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ? শোনা যাচ্ছে তৃণা সাহার জায়গায় আসতে চলেছে জনপ্রিয় টেলি অভিনেত্রী তিতিক্ষা দাস। এর আগে বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তবে জি বাংলা চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয় মেগা ইচ্ছে পুতুল ধারাবাহিকের মধ্যে দিয়ে চরম সাফল্য তা লাভ করেছে তিতিক্ষা দাস। এই ধারাবাহিকে তাকে প্রধান চরিত্রে দেখেছেন দর্শকম মহল।

মেঘের জনপ্রিয়তা নজর কেড়েছে বিভিন্ন প্রোডাকশন হাউজেরও। সেই জন্যই কি লাভ বিয়ে আজকালের টিআরপি তুলতে তৃণা সাহাকে বাদ দিয়ে তিতিক্ষা দাসকে আনার কথা ভাবছে স্টার জলসা? কেনই বা হঠাৎ করে নিজের জায়গা ছেড়ে দিচ্ছেন অভিনেত্রী তৃণা সাহা। যতদূর জানা যাচ্ছে অন্য একটা প্রজেক্টে কাজ করার জন্যই নাকি এই প্রজেক্ট থেকে সরে যাচ্ছেন তিনি।

হই চই ওটিটি প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয় একটি ওয়েব সিরিজ ছিল গভীর জলের মাছ (Gobhir Joler Maach)। এখানে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তৃণা সাহা, উষসী রায়, স্বস্তিকা দত্ত, অনন্যা সেন এই চার নায়িকাকে। এই ওয়েব সিরিজটির প্রথম সিজন বেশ রহস্য আর উত্তেজনা নিয়ে শেষ হয়। অনেক তথ্যই অজানা থেকে যায়। এইবার এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন আসতে চলেছে। ইতিমধ্যেই শুটিং শেষ হয়ে গিয়েছে।

আরো পড়ুন: ভাগ্যের চাকা ঘুরল, অবশেষে চাকরিটা পেয়ে গেল রাই! সুখের দিনেও দিদিভাইকে অপমান করতে ছাড়লো না কুটিল নীলু

আর যতদূর জানা যাচ্ছে, এই ওয়েব সিরিজেই বাদ পড়েছেন তৃণা সাহা। অন্য প্রজেক্ট এর জন্য এই প্রজেক্টটি ছেড়ে দিয়েছেন তিনি। আর বৃন্দা নামক একটি নতুন প্রধান চরিত্রকে দেখা যাবে এই ওয়েব সিরিজে। এই চরিত্রের মধ্যে দিয়েই এই ওয়েব সিরিজ এই কাজ করেছেন অভিনেত্রী তিতিক্ষা দাস। না, লাভ বিয়ে আজকাল ধারাবাহিকে নয় বরং ওয়েব সিরিজের মধ্যে দিয়েই ফিরছেন তিতিক্ষা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন