Bangla Serial

নিম ফুলের মধুর আগামী পর্বে বিরাট ম্যাজিক! অমিতেশ বাবুকে বাঁচাতে কোর্টে প্রমাণ নিয়ে হাজির পর্ণা-সৃজন

Neem Phuler Modhu: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Madhu)। প্রথম থেকেই ধারাবাহিক খেল দেখালেও সম্প্রতি বেঙ্গল টপারের শিরোপা জয় করে নিয়েছিল নিম ফুলের মধু। ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের গল্প এক মুহূর্তের জন্য একঘেয়ে লাগে না দর্শকদের। একের পর এক ট্যুইস্ট হাজির করে টেলিভিশন জগতে রাজত্ব দেখাচ্ছে ‘নিম ফুল’। আর এবার দুর্ধর্ষ চমক‌ দেখা যাবে এই ধারাবাহিকে। অমিতেশ বাবুকে ছাড়াতে প্রমাণ নিয়ে হাজির হলো পর্ণা-সৃজন (parna-srijan)

ব্যাংক জালিয়াতির অভিযোগে অমিতেশ বাবুকে ধরে নিয়ে যায় পুলিশ। পর্ণা সকলের সামনে জোর গলায় প্রতিশ্রুতি দেয় যে, ঠিক দুদিনের মধ্যে তিনি সৃজনের বাবাকে নির্দোষ প্রমাণ করে নিয়ে আসবে। ফলে দত্ত বাড়ির সবাই এখন পর্ণা-সৃজনের মুখের দিকে তাকিয়ে। এদিকে অমিতেশ বাবুর কেস আদালতে উঠলে অনুভবের ঠিক করে দেওয়া উকিল জানায় সে অমিতেশ বাবুর কেসটি লড়তে পারবে না।

এই পরিস্থিতিতে নতুন কাউকে দায়িত্ব দিতে রাজি হয় পর্ণা সৃজন। ধানু এই কিসটি লড়বে বলে জানা যায়। তবে দত্ত পরিবারের সবাই ধানুকে এখনও ভরসা করে উঠতে পারেনি। তবে পর্ণা-সৃজন ঠিক করে অমিতেশ বাবুর কেসটা ধানুই লড়বে। তবে কেস জেতার জন্য দরকার শক্তপোক্ত প্রমাণ। তা সংগ্রহ করতেই এবার মাঠে নামলো পর্ণা।

এদিকে অন্তঃসত্ত্বা পর্ণাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে সৃজন। এই অবস্থায় পর্ণার ছোটাছুটি করা মোটেই উচিত নয়। তবে দস্যি মেয়েকে থামাবে কে? প্রমাণ খুঁজতে বদ্ধপরিকর সে। পর্ণা যা বলে তাই করে।
শ্বশুর মশাই কে নির্দোষ প্রমাণ করতে আদালতে প্রমাণ নিয়ে হাজির হলো নিম ফুলের নায়িকা।

আরো পড়ুন: উকিল হিসেবে পর্ণার সাথে হাজির হলো ধানু, অমিতেসকে বাঁচাতে মোক্ষম চাল চলল সে!

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, আদালতে ছুটতে ছুটতে হাজির হয়েছে পর্ণা সৃজন। ‌পর্ণা বলে, ধর্মাবতার একটু দেরি হয়ে গেল হয়তো। আপনি একবার আপনার ফোন নম্বরটি দেবেন? তখন জজ সাহেব বলেন ফোন নম্বর দিয়ে কি হবে? পর্ণা তখন পাল্টা বলে, একটা ম্যাজিক হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে হাড্ডাহাড্ডি কোন প্রমাণ নিয়ে আদালতে হাজির হয়েছে পর্ণা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন