জনপ্রিয় টেলি ধারাবাহিক (Tele Serial) ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম উত্তর কলকাতার দত্তবাড়ির পারিবারিক ড্রামা। পর পর দু’সপ্তাহ বেঙ্গল টপার হয়েছিল এই ধারাবাহিক। দর্শকদের মনে ধরেছে সৃজন-পর্ণার সম্পর্কের গল্প।
সদ্য প্রকাশ্যে এসেছিল ধারাবাহিকের নতুন প্রোমো। রীতিমতো হইচই দত্ত পরিবারে। কারণ মা হতে চলেছে পর্ণা। পর্ণার মা হওয়ার খবর রীতিমতো ঝড় তুলেছিল নেট দুনিয়ায়। প্রোমোতে দেখা গিয়েছিল সেলিব্রেশনে মেতে উঠেছে গোটা পরিবার। উৎসবের আবহে আচমকা মাথা ঘুরে পড়ে যায় পর্ণা।

পর্ণার মাথা ঘুরে যাওয়ায় বাড়ির সকলের আনন্দ মাথায় ওঠে। ডাক্তারবাবুকে ডাকলে তিনি সুখবর দেন। পর্ণা মা হতে চলেছে। শুভেচ্ছা জানিয়ে চলে যান তিনি। আর এই খবর শুনে চমকে ওঠে ‘বাবুর মা’। মানে কৃষ্ণা, পর্ণার শাশুড়ি। মনে মনে বলে ওঠে কবে এত বড় হয়ে গেল তার বাবু?
নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই শোরগোল বেঁধেছে নেটপাড়ায়। বয়ে চলেছে কটাক্ষের বন্যা। এক নেটিজেন লিখেছেন ,’বাবু বউয়ের সঙ্গে ঘুমুতে পারছে অথচ বাবু বাবা হবে এতে অবাক হওয়ার মতো কি আছে মায়ের বুঝলাম না, যত ন্যাকামো।’ অন্যজন মজা করে লিখেছেন, ‘এই মাহিলা চায় তার বাবু এখনো তার কোলে উঠে হিসু করুক।’
আরও পড়ুনঃ তিস্তাকে ভুলে মধ্যরাতে কাছাকাছি অনিকেত আর শ্যামলী, থমকে গেল মুহুর্তরা! তারপর?
ধারাবাহিকের গল্প অনুযায়ী, বরাবর ছেলেকে আগলে রাখে কৃষ্ণা। সর্বক্ষণ তার ভয় বউ পর্ণা ছেলেকে তার কাছ থেকে কেড়ে নিচ্ছে। বউয়ের কথায় ওঠাবসা করে সৃজন। যদিও পর্ণা আর সৃজনের সম্পর্ক যথেষ্ট ভাল ও সরল। স্বামী-স্ত্রী একে অপরকে ভালোবাসে। বিপদে-আপদে, সুখে-দুঃখে একে অপরের পাশে থাকে। তবে সৃজনের মার ধারণা তার বাবু বড় হতে পারে না। তাই রি সুখবরে সে খুশি হবে না আফসোস করবে বুঝতে না।
View this post on Instagram
