Bangla Serial

তিস্তার সাজে পর্ণা, শ্যামলীকে বসন্তের রঙে রাঙিয়ে দিল অনিকেত! নতুন শুরু করলো তারা

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত বেশিরভাগ ধারাবাহিকই বর্তমানে স্লট লিড করছে। এরমধ্যে প্রথম স্থান অর্থাৎ বেঙ্গল টপার এর জায়গা দখল করে রেখেছে নিম ফুলের মধু (Neem Fuler Modhu)। অন্যদিকে এই চ্যানেলে নবাগত ধারাবাহিক গুলির মধ্যে বিশেষ জনপ্রিয়তা পাচ্ছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি। কারণ এই ধারাবাহিকের গল্প অত্যন্ত আকর্ষণীয়।

দর্শকরা যারা কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি প্রত্যেকদিন দেখে থাকেন তারা হয়তো জানবেন, এই ধারাবাহিকে নায়িকা দুটি চরিত্র উপস্থাপন করছে। যাকে বলে একই অঙ্গে দুটি রূপ। একবার শ্যামলী হয়ে তার হাতের জাদু দিয়ে অসংখ্য মানুষের পেট ভরাচ্ছে। আবার অন্যদিকে তিস্তা হয়ে নিজের কবিতা দিয়ে অনেকেতের মন জয় করছে।

যদিও এখনো অব্দি কেউই সেভাবে বুঝতে পারিনি যে শ্যামলীই হল তিস্তা। তবে খুব বেশিদিন হয়তো সে তার এই ছদ্মবেশ ধরে রাখতে পারবে না। শ্যামলী কখনোই অনিকেতের কাছে বিশেষ গুরুত্ব পায়নি। আর তিস্তা আসার পর থেকে তোর শ্যামলীর দিকে ঘুরে তাকানোও ছেড়ে দিয়েছে অনিকেত। এভাবে হয়তো তিস্তা ভালো থাকছে কিন্তু সেটাও খুব সাময়িক। আর শ্যামলী গুমড়ে গুমড়ে মরছে।

এইবার দোল উৎসবে বদলে যাবে সব। দর্শকরা নিশ্চয়ই জানেন, জি বাংলায় নিম ফুলের মধু ধারাবাহিকের নায়িকা পর্ণা তার বুদ্ধি দিয়ে একের পর এক বাজিমাত করেছে। এবার সেই বুদ্ধি দিয়েই এই দোল পার্বণের মহালগ্নে অনিকেত শ্যামলীকে মিলিয়ে দেবে পর্ণা। তারই ঝলক দেখা গেল সম্প্রতি প্রকাশ পাওয়া প্রোমোয়।

আরও পড়ুন: অরুনাভর পর্দা ফাঁস করলো তিস্তা! তদন্তে বেরিয়ে এলো আসল অপরাধীর নাম!

এই সভ্য প্রকাশিত প্রোমোতে দেখা যায়, পর্ণা বলছে শ্যামলীকে এইবার তাদের সাথে দোল খেলতেই হবে। শ্যামলী তখন বলে, সে যদি দোল খেলায় মত্ত হয়ে যায় তাহলে তিস্তা সাজবে কে? তখন পর্ণা বলে সেই এবার তিস্তা সাজবে আর এই তিস্তাই মিলিয়ে দেবে অনিকেত শ্যামলীকে। এরপর দেখা যায়, দোল খেলায় মেতে উঠেছে প্রত্যেকে। ঠিক এমন সময় তিস্তা নিজের সরে গিয়ে শ্যামলীকে ঠেলে দেয় অনিকেতের দিকে। আর অনিকেত নিজের হাতের আবিরটা শ্যামলের গালে লাগাতে গিয়েও থমকে যায়। এই আবীরটাকি ছুঁতে পারবে শ্যামলীকে?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন