Bangla Serial

কর্মজীবনে অনেক বড় সুযোগ পেল শ্যামলী! সহ্য করতে না পেরে হিংসায় রেগে গেল অনিকেত!

বর্তমানে প্রতিটি ধারাবাহিক শুরুতেই এক অপ্রত্যাশিত বিবাহ দেখানো হয় নায়ক-নায়িকার মধ্যে। সেটাই ঘটেছে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকেও। কিন্তু তারপরেও গল্প এতটা আকর্ষণীয় হয়ে ওঠে যে কিছুদিনের মধ্যেই এই ধারাবাহিকটি উঠে আসে দর্শকদের চর্চায়।

বর্তমান প্লট অনুযায়ী, একপ্রকার নিজের পরিচয় গোপন করে অনিকেতের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করছে শ্যামলী। আর এই গোটা বিষয়টা ঘটাতে তাকে সাহায্য করছে অনিকেতের ঠাম্মি এবং তার বোন। প্রত্যেকবার নানা রকম ভাবে ধরা পড়তে গিয়েও বেঁচে যাচ্ছে সে। এখন অনিকেতের মন জুড়ে রয়েছে কেবল তিস্তা অর্থাৎ পরিচয়গোপন করা শ্যামলী।

শ্যামলীকে কখনোই সেভাবে পছন্দ করত না অনিকেত। সে বিয়েটা করতে বাধ্য হয়েছিল কারণ তার মামনিকে সে জেল থেকে ছাড়াতে চেয়েছিল। আর সেটা করতে হলে একমাত্র উপায় ছিল শ্যামলীকে বিয়ে করা। যদিও সে কখনোই শ্যামলীর কোনো অসম্মান করেনি। শ্যামলী কিন্তু তার স্যারকে ভালোবাসে। প্রত্যেকটা বিপদে সে ছুটে গিয়েছে বারবার।

সম্প্রতি, তিস্তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তার আধ ঢাকা মুখ এবং কবিতায় মুগ্ধ হয়ে গিয়েছে সে। অনেক কষ্ট করেও নিজের গোটা অস্তিত্বটাকে অনিকেতের কাছ থেকে লুকিয়ে রাখছে শ্যামলী। তবে এইবার আর নিজের রাগ সংবরণ করতে পারল না অনিকেত। ধারাবাহিকের আগামী পর্বে এমনই কিছু দেখতে চলেছেন দর্শক মহল।

আরও পড়ুনঃ ভাইরাল নিম ফুলের মধুর মৌমিতার ছবি! দত্ত বাড়ির বড় বউয়ের ছবি দেখে চক্ষু চড়ক গাছ দর্শকের

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, গ্রেট বেঙ্গল ক্যাটারারে আসা কিছু ব্যক্তি শ্যামলের হাতে তৈরি লুচি আলুর দম খেয়ে বেশ প্রশংসা করতে থাকে। তারা বলে, এখানে আসার অন্যতম উদ্দেশ্য হলো এই খাবার। শ্যামলীর প্রশংসা সহ্য করতে পারেনা অনিকেত। তার ভিতর প্রচন্ড রাগ হয়। অন্যদিকে নিজের এই প্রশংসা শুনে মুখে মৃদু হাসি ফোটে ধারাবাহিকের নায়িকার।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন