টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অভিনেতা কৌশিক বন্দোপাধ্যায় (Kaushik Banerjee) ও অভিনেত্রী লাবণী সরকার (Laboni Sarkar)। পর্দায় খল চরিত্রে অভিনয় হিসেবেই তাঁর সুখ্যাতি। তবে বাস্তব জীবনে অত্যন্ত ভালোমানুষ কৌশিক। কিন্তু অভিনেতার প্রথম বিয়ে ছিল মস্ত ভুল! নিত্য অশান্তি ছিল দোসর। বিবাহিত জীবনে চরম অসুখী ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
একসময় বিবাহিত জীবনটা দুর্বিসহ হয়ে উঠেছিল অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাছে। অসুখী জীবন থেকে প্রাণপণে বেরিয়ে আসতে চেয়েছিলেন অভিনেতা। শুধু অভাব ছিল শক্ত খুঁটির। প্রথম বিয়ে উপহার দিয়েছে এক সন্তান। ছোট্ট ছেলেকে আঁকড়ে ভালো থাকার পথ খুঁজছিলেন অভিনেতা।
এমন সময় একটি যাত্রাপালায় নতুন মানে খুঁজে পেল জীবন। সেই যাত্রাপালার নাম ‘শান্তির চিতা জ্বলছে’। যাত্রাপালায় অভিনেত্রী লাবণী সরকারের সঙ্গে দেখা হয় অভিনেতার। সেই সময় একাকীত্ব গ্রাস করেছিল লাবনীকে। কারণ প্রথম বিয়ের চূড়ান্ত অসফলতা। দুর্বিষহ বিবাহিত জীবন ভুলে কৌশিকের সঙ্গে নতুন করে বাঁচার স্বপ্ন দেখলেন অভিনেত্রী।

কৌশিকের প্রথম পক্ষের ছেলেকে মায়ের স্নেহ ও মমতায় বড় করে তোলেন লাবণী। সতীনের ছেলে বলে কখনও দূরে সরিয়ে দেননি। এক সাক্ষাৎকারে কৌশিক নিজে মুখে স্বীকার করে নেন, “আমার স্ত্রী লাবণী হয়তো আমার ছেলের মা নন, কিন্তু ওদের সম্পর্ক পৃথিবীতে এক নম্বর।”
আরো পড়ুন: নাতিই চাই কৃষ্ণার, এই কথা শুনে সবার সামনেই এর তীব্র প্রতিবাদ জানালো পর্ণা!
কৌশিক-লাবণীর সম্পর্কের মেয়াদ দুই দশক পার করেছে। সুখী দাম্পত্য জীবন তাঁদের। অতীতের অন্ধকার ভুলে হাসিমুখে বাঁচছেন আজ। কৌশিক স্বীকার করে নিয়েছেন, ‘সিঙ্গল বাবা হয়ে সন্তানকে বড় করা যায় ঠিকই, তবে তাঁর মা হওয়া যায় না। লাবণী আমার সন্তানের সেই মা হয়ে উঠেছেন। ছোট্ট ছেলেটিকে কখনও মায়ের অভাব বুঝতে দেয়নি।’
