Bangla Serial

ষড়যন্ত্রকারীদের দশ গোল দিল শ্যামলী! প্রমাণ সহ অনিকেতের সামনে তৃষা ও অরুণাভর মুখোশ খুলে দিল নায়িকা!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche)। শুরু থেকেই এই ধারাবাহিকটি টেলি পর্দায় খেল দেখাচ্ছে। গল্পে দুর্দান্ত ট্যুইস্ট এনে দর্শক মনে দাগ কেটেছে রণজয়-শ্বেতা অভিনীত এই ধারাবাহিকটি। বলা বাহুল্য, টিআরপি (trp) তালিকায় এই ধারাবাহিকের ফল যথেষ্ট ভালো। পরপর ছক্কা হেঁকে একবার ফের চমক দিতে চলেছে শ্যামলী। সে সম্পূর্ণ নির্দোষ! অনিকেতের সামনে অরুণাম ও তৃষার মুখোশ খুললো নায়িকা।

ধারাবাহিকের গল্পানুসারে কিঞ্জলের মৃত্যুর পর থেকেই শ্যামলী জোড়াবাড়ির চক্ষুশূল। কিছুতেই তাঁকে মানতে পারেনা অনিকেতের বাড়ির কেউ। এদিকে অনিকেতের আড়ালে পারিবারিক ব্যাবসার ক্ষতি করতে উদ্যত অরুণাম ও তৃষা। যা আগেই আঁচ করেছিল শ্যামলী। তবে প্রমাণ ছিলনা হাতে।

এদিকে, অনিকেতকে হেয় করতে ইভেন্টের দিনে কেউ বা কারা ঝাড়বাতির রসিতে মোম লাগিয়ে দেয়। কারা এই জঘন্য কাজ করল, তার সন্ধানে নামে শ্যামলী।জোড়াবাড়ির সবার সামনে দাঁড়িয়ে শ্যামলী বলে, ইভেন্টের দিন এমন একটা কাজ করেছে কেউ যা অনিকেত স্যারকে বিপদে ফেলার জন্য যথেষ্ট! কিন্তু শ্যামলীর কথা কেউ বিশ্বাস তো করেই না উল্টে দোষী সাব্যস্ত করা হয় তাঁকেই।

অরুণাম-র মা প্রমাণ করতে থাকে এই কান্ডটা আর কেউ নয় বরং ঘটিয়েছে শ্যামলী। কারণ সে চায় অনিকেতের বদনাম হোক। কিন্তু শ্যামলীও এবার হাল ছাড়ার পাত্রী নয়, ইভেন্টের দায়িত্বে থাকা সুমিতের সঙ্গে দেখা করে শ্যামলী। ইভেন্টের দিনের সিসিটিভি ফুটেজ জোগাড় করে। যেখানে দেখা যায়, সত্যি সত্যিই একটি লোক ঝাড়বাতির রসিতে মোম লাগাচ্ছে।

আরো পড়ুন: জীবনের ঝুঁকি নিয়ে রক্ত দিয়েছে মেঘ, জানতে পেরে বদলে গেল ময়ূরী! নিজের ভুল বুঝতে পারলো সে

কিন্তু এরপরই আসে ট্যুইস্ট। দোষী লোকটি এরপর অরুণাম ও তৃষার সঙ্গে কথা বলতে থাকে। যা দেখে স্পষ্ট বোঝা যায় লোকটি আগের থেকেই ওদের দুজনকে চেনে। শ্যামলী সিসিটিভির ক্লিপসটি এরপর অনিকেতের হাতে তুলে দেয়। অনিকেত বুঝতে পারে অন্য কেউ নয় ঘটনার পিছনে হাত রয়েছে অরুণাম ও তৃষার।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন