Bangla Serial

নিম ফুলের মধুতে’ ধুন্ধুমার পর্ব! পর্ণার বুদ্ধিতেই হল বাজিমাত! এবার ভিখারি সাজল পর্ণা-সৃজন

জি বাংলার সুপারহিট ধারাবাহিক ‘নিম ফুলের মধু’।বর্তমানে ধারাবাহিকটি টিআরপি তালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছে। ধারাবাহিকের গল্পে চলছে টানটান উত্তেজনা। পর্ণা-সৃজন নেমেছে নতুন
মিশনে। এদিকে, মৌমিতা-অয়ন তাঁদের নির্বুদ্ধিতার জন্য ষড়যন্ত্রের শিকার। বুদ্ধির হাল ধরে শেষ পর্যন্ত বাজিমাত করতে চলেছে অলোকপর্ণাই।

বর্তমানে ‘নিম ফুলের মধু’-তে দেখানো হচ্ছে একটি অপরাধী গ্যাং পথ ভিখারিদের টার্গেট করছে। তাঁদের দিয়ে বাচ্চা পাচারের জাল পেতেছে। আর সেই জালেই আটকা পড়েছে মৌমিতা ও অয়ন।লোভের বশে পা বাড়িয়েছে তাঁরা। মৌমিতা ও অয়ন  আদৌ জানেনা কত বড় ষড়যন্ত্রের শিকার তাঁরা!

ধারাবাহিকের গল্পে সম্প্রতি দেখা যায়, পথ ভিখারিদের দলে নাম লিখিয়েছে সৃজনের দাদা অয়ন ও বৌদি মৌমিতা। ‘শাড়ির কথার’ নতুন শোরুমের সামনে তাঁদের ভিখারির বেশে দেখে চমকে যায় পর্ণা। পরে পর্ণা জানতে পারে পথ ভিখারিদের কেউ বা কারা অপহরণ করে নিয়ে যাচ্ছে ও তাঁদের দিয়ে দূরহ কোনো অপরাধের কাজ করাচ্ছে। পর্ণার
উপর দায়িত্ব পড়ে অপরাধীদের হাতেনাতে ধরার।

‘নিম ফুলের মধুর’ নতুন পর্বে দেখা যাবে, পর্ণা পুলিশকে বলবে সে ও সৃজন ভিখারি সেজে পথে অভিনয় করবে। যদি অপরাধী দল তাঁদেরও টার্গেট করে তবে আসল ডেরায় পৌছতে পারবে তাঁরা। পর্ণার বুদ্ধি শুনে সাধুবাদ জানান পুলিশ অফিসার।  পরিকল্পনা মতো পথ ভিখারিদের বেশ ধরে হাজির হয় পর্ণা ও সৃজন।

এদিকে নতুন ভিখারি রূপে পর্ণা-সৃজনকে দূর থেকে পর্যবেক্ষণ করে অপরাধী দল। অর্থাৎ এর পরের টার্গেট তাঁরাই! ডেরায় পৌছতে পারলেই হবে কেল্লাফতে। অন্যদিকে, ক্রিমিনালদের ডেরায় বন্দি মৌমিতা ও অয়ন। পর্ণা কি পারবে অপরাধীদের ছুঁতে, তাঁদের কাছ অবধি পৌছতে? অয়ন-মৌমিতাকে উদ্ধার করতে পারবে বুদ্ধিমতী পর্ণা? সমস্ত উত্তর মিলবে জি বাংলার পর্দায়।

TollyXP NewsDesk