Bangla Serial

জেলে গিয়েও শিক্ষা হয়নি! মেঘের ফুলসজ্জা বানচাল করতে ফের নতুন প্যাঁচ কষলো ময়ূরী

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Ichche Putul)। এই ধারাবাহিকের বিগত পর্বে দেখা যায় ময়ূরীর সমস্ত প্ল্যান বানচাল করে বিয়ে সম্পন্ন হয়েছে মেঘনীলের।

এর আগে মেঘের বিয়ে আটকাতে একের পর এক প্যাঁচ কষেছিল ময়ূরী। এমনকি বিয়ের আসরে সে গুলিও ছোঁড়ে মেঘের দিকে। তবে সেই গুলি কান ঘেঁষে বেরিয়ে যায় মেঘের।

ময়ূরীর এহেন অপরাধী মানসিকতা দেখে মধুমিতা ও অনিন্দ্যবাবু তাঁকে পুলিশের হাতে তুলে দেয়। অথচ জেলে গিয়েও শান্তি হয়না ময়ূরীর। ক্রমশই

সে ছাড়া পেতে তৎপর হয়ে পড়ে। জেল ফেরত আসামি রূপের সঙ্গে হাত মিলিয়ে সে যে আদতেই ভুল করেছে তা মনে আসতে থাকে ‘ইচ্ছে পুতুল’ খলনায়িকার। তবে জেলে বসেও হাল ছাড়তে নারাজ সে।

ময়ূরী ভাবতে থাকে, মেঘনীলের বিয়ে সে আটকাতে পারেনি ঠিকই। কিন্তু বৌভাত আর ফুলসজ্জা হতে দেবেনা কিছুতেই। তাই ফের একটা প্ল্যান করে ময়ূরী। অসুস্থ হওয়ার নাটক শুরু করে সে। এদিকে,

মেঘনীলের ফুলসজ্জা শুরু হবে। এমন সময় জেল থেকে ফোন আসে যে ময়ূরী অসুস্থ। আর সেই খবর পেয়েই ফুলসজ্জা ছেড়ে হাসপাতালে ছুটে যায় মেঘ

‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিক শুরু হয়েছিল দুই বোন মেঘ, ময়ূরীরগল্প অবলম্বনে। গল্পের শুরুতেই দেখা যায় ময়ূরী ও মেঘের ব্লাড গ্রুপ এক। রেয়ার ব্লাড গ্রুপ হওয়ায় মেঘের রক্ত ছাড়া ময়ূরীর বেঁচে ওঠা সম্ভব নয়। আর সেই কারণেই কার্যত ময়ূরীর ‘ইচ্ছে পুতুল’ হয়ে থাকে মেঘ।

কিন্তু পরে জানা যায়, ময়ূরী অসুস্থতার ভান করছে।আসলেই তাঁর কিছুই হয়নি। এসব জানার পর মেঘ

ময়ূরীকে প্রশ্ন করে, কেন এমন করলি দিদিভাই?

ময়ূরী চুপ করে থাকে। তখন মধুমিতা বলে, তোমরা

সবাই বাড়ি চলে যাও বাকিটা আমি বুঝে নিচ্ছি। তবে কি এবার জেলে থাকা মেয়েকে শাসনের হাল ধরবে মধুমিতা? উত্তর মিলবে জি বাংলার পর্দায়।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন