ধীরে ধীরে সমাপ্তির দিকে এগোচ্ছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul)। অনেক দ্রুত গতিতে সম্প্রচারিত হচ্ছে ধারাবাহিকের গল্প। আগে তুলনায় অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে প্রত্যেকটি প্লট। টিআরপি না থাকার দরুণ মার্চ মাসেই শেষ হয়ে যাওয়ার কথা চলছে এই ধারাবাহিকের। ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি প্রিয় হয়ে উঠেছে দর্শকদের কাছে।
বর্তমান গল্প অনুযায়ী, অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে এক হয়েছে মেঘ আর নীল। তাদের পরিবার যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা সফল হয়েছে। মাঝে অনেক বাধা এলে পরবর্তীতে সেই সবই নস্যাৎ করে চার হাত এক হয়েছে মেঘ আর নীলের। এর মাঝেই মেঘকে খুন করতে চাওয়ার অপরাধে জেলবন্দী হয়েছে ময়ূরী।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অনিন্দ্য ময়ূরীর সাথে দেখা করতে জেলে গিয়েছে। ময়ূরী অন্যমনস্ক হয়ে নিজের পুরনো দিনের কথা গুলো ভাবছিল। তখন নিজের বাবাকে দেখে বেশ খানিকটা অবাক হয় সে। অনিন্দ্য ময়ূরীকে ভালো হওয়ার কথা বললে ময়ূরী বলে তার এই মুহূর্তে এসব জ্ঞান শুনতে একেবারেই ইচ্ছা করছে না। এর বদলে যদি একজন ভালো লইয়ার আপন করা হয় তাহলে সে বেশি খুশি হবে কারণ সে এখানে থাকতে চায় না। অনিন্দ্য ময়ূরীকে জানায় এই কেসটা কোর্টে উঠবে আর কোর্ট যে সিদ্ধান্ত নেবে সেটাই করা হবে।
অন্যদিকে মেঘ অপেক্ষা করে বসে থাকে কখন তার বাবা আসবে। যতক্ষণ না তার বাবা আসবে সে শ্বশুরবাড়ি যাবে না। তখন মধুমিতা তার মেয়েকে বুঝিয়ে বলে, আরো একবার নিজের জীবন শুরু করতে চলেছে সে। আর কোন অভিমান যেন সে নিজের মধ্যে না পুষে রাখে। অন্যদিকে অনিন্দ্য এসে নীলকে বলে, এবারেও তার মেয়ে চেষ্টা করবে খুব ভালোভাবে সংসার করার। তাকে যেন নীল ভালো রাখে। সম্পদ মনি মানিক্য হারিয়ে গেলেও তার মেয়েকে যেন কোনদিনও না হারায় নীল। সে অনিন্দ্যকে কথা দেয় সব সময় মেয়েকে ভালো ভাবে রাখবে নীল এবং তার পরিবার।
এদিকে নতুন বউকে বরণ করার তোরজোড় শুরু করে দিয়েছে নীলের পরিবার। দুধে আলতার বাটি বরণ ডালা সবকিছু সাজানো হয়ে গিয়েছে। মেঘ আসতে মীনাক্ষী তাকে বরণ করে নেয়। মেঘের মনে পড়ে যায় একদিন এই মীনাক্ষী তাকে বউ হিসেবে মেনে নিতে রাজি হয়নি আর তার কারণটা ছিল ময়ূরী। এরপরে মেঘ ভাবতে থাকে তাকে ঠিক কতটা ঘৃণা করে তার দিদি যার জন্য আজ তাকে খুন করতে উদ্যত হয়েছিল। এমন একটা ভালো মুহূর্তেও একবারের জন্যেও মন খুলে হাসতে পারেনা মেঘ।
