Bangla Serial

‘ইচ্ছে পুতুলে’ জমজমাট বিবাহ পর্ব! মেঘকে শেষ করতে গিয়ে জেলে গেল ময়ূরী, সব চক্রান্ত ভেস্তে দিয়ে এক হল মেঘনীল

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’-এ (Ichche Putul) চলছে টানটান পর্ব। মেঘনীলের এক হওয়া নিয়ে দর্শক উন্মাদনা তুঙ্গে। মেঘ দিদিভাই ও নীলকে এক করতে দুর্দান্ত প্ল্যান করেছিল ঠাম্মি। কথা ছিল, গোটা বিয়ের অনুষ্ঠান সাজানো হবে চেনা স্ক্রিপ্টের মতো। সেই প্লট মাফিক কাজ করবে সবাই। বিয়ে নিয়ে সাসপেন্স চলে ধারাবাহিকের পর্ব জুড়ে। মেঘ ও নীলকে এক করতে হাসিমুখে জোট বাঁধে দুই পরিবার।

এদিকে, মেঘের বিয়ে নিয়ে মন থেকে একটুও শান্তি পায় না ময়ূরী। তাঁর কেবলই মনে হতে থাকে মেঘ আবার নীলকেই বিয়ে করতে চলেছে। তাই ময়ূরী আগেভাগেই, রূপের সঙ্গে প্ল্যান করে বসে। রূপ ময়ূরীর হাতে গুলিভর্তি পিস্তল দিয়ে বলে, বিয়ের আসরে মেঘকে গুলি করতে। রূপের প্ল্যানে সামিল হয়ে পিস্তল নিয়ে বাড়ি ফেরে খলনায়িকা ময়ূরী।

অন্যদিকে ছাদনাতলায় চলছে ক্ল্যাইম্যাক্স সিন। শুভদৃষ্টির সময় মুখোমুখি দেখা হয় মেঘনীলের। একে অপরকে দেখে চমকে যায় দুজন। তারপর চলে বাকবিতণ্ডা ও বিয়ে না করার অযুহাত। কিন্তু শেষমেশ বিয়েতে রাজি হয় মেঘনীল। হইহই করে ওঠে দুই বাড়ির সদস্যরা। কিন্তু সাতপাকে ঘোরার আগেই মেঘের দিকে বন্দুক তাক করে ময়ূরী।

কিন্তু ময়ূরীর হাত থেকে ছোঁড়া গুলি মেঘের কাছ ঘেঁষে বেরিয়ে যায়। আহত না হলেও অজ্ঞান হয়ে পড়ে সে। ময়ূরীর এহেন কান্ড দেখে পুলিশে ফোন করা হয়। পুলিশ এসে ময়ূরীর ফোন বাজেয়াপ্ত করে ও তাঁকে গ্রেফতার করবে বলে নিয়ে যায়। অনিন্দ্য বাবু বলেন, ময়ূরীর বিরুদ্ধে অভিযোগ তাঁরা তুলে নেবেন না। কারণ ময়ূরীর শাস্তি পাওয়া দরকার।

মেঘ পুলিশের থেকে অনুমতি নিয়ে ময়ূরীর সঙ্গে দেখা করে ও জানতে চায় কেন সে এমনটা করল।
তখন ময়ূরী বলে মেঘ তাঁর থেকে বাবি, নীল ও মা তিনজনকেই কেড়ে নিয়েছে। আর ময়ূরী হাজার চেষ্টা করেও মেঘের কাছ থেকে কিছু কাড়তে পারে নি। তখন মেঘ বলে এভাবে কারোর ভালোবাসা পাওয়া যায়না দিদিভাই। ময়ূরীকে পুলিশ ধরে নিয়ে গেলে চারহাত এক হয় মেঘনীলের।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন