Bangla Serial

“অফিসার আপনি নিয়েযান ওকে,আমি নিজে দেখেছি ও মেঘের উপর গুলি চালিয়েছে…” ময়ূরীর বিরুদ্ধে মূল সাক্ষী মধুমিতা!

চলছে ভালোবাসার মাস। আর ভালোবাসার মাসকে উদযাপন করছে বাংলা ধারাবাহিকের (Bengali Serial) চ্যানেলগুলি। গল্পে আসছে প্রেমের আবহ। নায়ক-নায়িকার প্রেম মাখা দৃশ্য দেখে খুশিতে ডগমগ ধারাবাহিক প্রেমীরা। স্টার, জি সর্বত্র এক দৃশ্য। প্রেমের জোয়ারে ভাসছে নায়ক-নায়িকারা।

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Ichche Putul)। চলতি মাসেই বিদায় ঘণ্টা বেজে যাবে এই ধারাবাহিকের। তেমনটাই আপাতত, স্টুডিও পাড়ার সূত্র দাবি করছে। মেঘ, নীলের শুভ পরিণয়ের সঙ্গে শেষ হবে জনপ্রিয় এই ধারাবাহিক।

ইতিপূর্বে, আমরা দেখেছি ময়ূরীর ষড়যন্ত্রে বিবাহ বিচ্ছেদ হয়েছে মেঘ আর নীলের। এই মুহূর্তে, তাদের মধ্যে সবটাই দূরত্ব। তবে নীলের ঠাম্মির মাস্টার প্ল্যানে ফের কাছাকাছি আসার সম্ভবনা মেঘ-নীলের। দুজনকে না জানিয়ে ফের বিয়ের দেওয়ার পরিকল্পনা করেছে ঠাম্মি। কারণ দুই বাড়ির লোক জানে খাতায় কলমে মেঘ আর নীলের বিচ্ছেদ হয়ে গেলেও, এখনও মনে মনে তারা একে অপরকে ভালোবাসে।

তবে ছাদনাতলায় সে এক কান্ড। মেঘ আর নীল একে অপরকে দেখে ক্ষেপে ওঠে। ঠাম্মির যুক্তি মেনে চার হাত এক হতে চলেছে মেঘ ও নীলের। ঠাম্মির বুদ্ধির সামনে দুজনেই ধরা দিতে বাধ্য। তাই বিয়ের মন্ডপে নীলের হাঁটু গেড়ে বসে প্রেম নিবেদন উপেক্ষা করতে পারেনা মেঘ। বিয়েতে মত দেয় সে।

বিয়ের অন্যান্য নিয়মকানুন সুষ্ঠু ভাবে মিটলেও, শেষ মুহূর্তে ময়ূরী এসে হাজির হয়। আর তখনই মেঘ নীলের বিয়ে হচ্ছে দেখে রূপের দেওয়া বন্ধুক দিয়ে গুলি করে দেয় ময়ূরী। কাঁধে গুলি লেগে নীলের কোলে ঢলে পড়ে নায়িকা। এখানেই শেষ হয় এদিনের পর্ব। ময়ূরীর এই জঘন্য কীর্তি দেখে তাকে পুলিশে দিয়ে দেয় মধুমিতা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন