Bangla Serial

নীল মেঘের বিয়ে হল সম্পন্ন! আর পালানোর পথ নেই ময়ূরীর হল হাজতবাস!

এই মুহূর্তে বাংলা ধারাবাহিকগুলি (Bengali Serial) খলনায়িকাদের মধ্যে অন্যতম ময়ূরী। বোনের জীবন এক লহমায় কি করে শেষ করে দিতে হয়, তার উপযুক্ত উদাহরণ মিলেছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’-এ (Ichche Putul)। মেঘ, নীল ও ময়ূরীর ত্রিকোণ প্রেম ও সম্পর্কের টানাপড়েন নিয়ে রমরমিয়ে চলছিল জলসার এই ধারাবাহিক।

ছোট বোন মেঘের বরকে পছন্দ করে ময়ূরী। তাই বোনকে নীলের থেকে দূরে সরাতে যারপরনাই চেষ্টা করেছে সে। মেঘকে নীলের চোখে নামানোর সবরকম চেষ্টা করেও বিফলে গিয়েছে ময়ূরী সব ষড়যন্ত্র। তবে শেষ চালটা ছিল মোক্ষম। ভুল বোঝাবুঝি চলতে চলতে হঠাৎ করে আত্মসম্মান মাঝে চলে আসে। যার ফলে দূরত্ব বাড়ে মেঘ ও নীলের।

শেষমেষ ষড়যন্ত্র সফল হয় ময়ূরী। মেঘ নীলের খাতায় কলমে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। কেউই কাউকে নিজের মনের কথা বলতে পারেনা। এদিকে দুই বাড়িসুদ্ধ লোক জানে মেঘকে ছাড়া ভাল থাকবে না নীল। আর মেঘও নীলের জায়গা কাউকে দিতে পারবে না।

এই টানাপোড়েনের মধ্যেই মেঘ নীলকে ফের এক করার মাস্টারপ্ল্যান করে নীলের ঠাম্মি। ঠাম্মির প্ল্যানে শামিল হয় যীশ্নু, গিনি, অনিন্দ্য আর মধুমিতা। ফের মেঘ ও নীলের বিয়ের দেওয়ার প্ল্যান করে তারা। ছাদনাতলায় মেঘ ও নীলকে চমকে দিতেই গোপনে বিয়ের আয়োজন। তবে শেষ মুহূর্তে ঠাম্মির মাস্টার প্ল্যান বানচাল করল ময়ূরী। রূপের দেওয়া বন্ধুক নিয়ে বিয়ের মণ্ডপে মেঘকে গুলি করল তার দিদি।

সকলের চোখের সামনে এই ঘটনা ঘটায় পালানোর পথ নেই ময়ূরী। এই জঘন্য অপরাধের জন্য নিজের মেয়েকে ক্ষমা করবে না অনিন্দ্য। তাই ময়ূরীর রিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবে সে। এবারের এই ঘটনা ঘটানোর জন্য ময়ূরী পরিণাম হাজতবাস। বড় মেয়েকে বাঁচাতে কোনও কাঠখড় পোড়াবেন না অনিন্দ্য।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন