বর্তমানে বহু অভিনেতা-অভিনেত্রীদের দর্শকরা দেখেছেন যারা নিজের যাত্রা শুরু করেছে ছোট পর্দা থেকে আর তারপর বড় পর্দাতেও নিজেদের নাম লিখিয়েছে। ঠিক তেমনি একজন অভিনেত্রী হলেন মিঠাই। ছোটো পর্দা থেকে বড় পর্দা, সবেতেই ভীষণ জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। শুরুতে অনেকগুলি মেগা সিরিয়ালে কাজ করেছেন তিনি। কোনোটায় তাকে দেখা গেছে নায়িকার ভূমিকায় আবার কোনোটায় খলনায়িকার চরিত্রে।
অন্যান্য চ্যানেলে অভিনয় করে তেমন সাফল্য না পেলেও বহু পরিচালকের নজরে এসেছিলেন অভিনেত্রী। তবে জি বাংলায় সম্প্রচারিত এককালীন বেঙ্গল টপার মিঠাই ধারাবাহিকের মধ্যে দিয়েই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন সৌমি। যার ফলে মিঠাই ধারাবাহিকটি শেষ হওয়ার পর একেবারেই অপেক্ষা করতে হয়নি তাকে। তার কাছে আসে এমন একটি সুযোগ যেটা পাওয়ার জন্য মুখিয়ে থাকে সকল টেলি তারকার। সুপারস্টার দেবের নায়িকার চরিত্রের ‘প্রধান’ (Pradhan) চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে যান তিনি।
প্রেক্ষাগৃহে প্রকাশ পাওয়ার পরে অভিনেত্রীকে দেখতে ভিড় জমিয়েছিলেন হাজারো দর্শক। সিনেমাটি মন জয় করে নেয় দর্শকদের। এতদিন ধরে যে জনপ্রিয়তা পেয়েছে মিঠাই, তার পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। তবে তার চলার পথ এত সুগম নয়। মাঝে অনেক সমালোচনার শিকারও হতে হয়েছে তাকে। তার বলা কিছু কথার ভুল অর্থ বের করে বহু সমালোচক রুচিকর মন্তব্য করেছেন।
তবে কিছুতেই বিশেষ কান দেননি এমনি তিনি। কারণ সৌমি হার মানতে শেখেনি। সমস্ত খারাপ কিছুকে উপেক্ষা করে নিজের জীবনে নিজের কাজকে গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছেন তিনি। চলতি মাসেই তার জন্মদিন। সেই দিনটিকে নিয়ে দর্শকদের উচ্ছ্বাসের শেষ নেই। আর সেই জন্যই নিজেকে নতুন করে সাজিয়ে তুললেন তিনি! জন্মদিনের মাসে একেবারে অন্যরূপে দেখা মিলল তার।
সম্প্রতি অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু তার সোশ্যাল মিডিয়ায় একটি রিল পোস্ট করেছেন যেখানে একেবারে অন্যরকম ভাবে নিজেকে দর্শকদের সামনে উপস্থাপন করেছেন তিনি। পরনে কালো ক্রপটপ কালো ট্রাউজার এর সাথে কালো জ্যাকেট। এলোমেলো কোকরানো চুল আর হালকা মেকআপ। সব মিলিয়ে একেবারে অপরূপা হয়ে উঠেছেন সৌমি। বাংলা টেলিভিশনের অন্যতম সুন্দরী নায়িকাদের তালিকার শীর্ষে রয়েছে তার নাম।
View this post on Instagram
