Bangla Serial

শুরু হলো নীল মেঘের গায়ে হলুদ পর্ব! নতুন চমক নিয়ে টেলিভিশনের সম্প্রচারের আগেই ফাঁস হলো এপিসোড

আগেকার দিনে দুটি ছেলে মেয়ের মধ্যে যখন বিয়ে হত বেশিরভাগ ক্ষেত্রেই তারা কেউই একে অপরকে আগে থেকে দেখার সুযোগ পেত না। একেবারে শুভদৃষ্টির সময় পান পাতা সরিয়েই একে অপরের মুখ দেখতো তারা। ঠিক তেমনই কিছু পরিকল্পনা করেছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিক। আর এইসব পরিকল্পনা পরিচালিত হচ্ছে ধারাবাহিকের নায়ক নীলের ঠাম্মির বুদ্ধিতে।

মেঘ এবং নীল যেহেতু কিছুতেই একে অপরকে নিজের মনের কথা বলতে পারছিল না, তাই বাধ্য হয়েই দুটো ছেলে মেয়েকে এক করতে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল নায়ক নায়িকার পরিবার। ঠাম্মি ঠিক করে যে, দুই পরিবারকে এক হয়ে এই সমস্যা সমাধান করতে হবে। তবে পাত্র এবং পাত্রীকে কিছু জানতে দেওয়া চলবে না। ঠিক আগে যেমনটা হত, পান পাতা সরিয়েই একে অপরের মুখ দেখবে তারা আর তারপর তাদের যে ঠিক কেমন অনুভূতি হবে হবে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

ইতিমধ্যেই মেঘ এবং নীল দুজনের বাড়িতেই দুজনকে রাজি করানো হচ্ছে। মেঘ রাজি হয়ে গিয়েছে নিজের বাবার কথায়। কারণ সে বুঝতে পেরেছে যদি সে রাজি না হয় তাহলে সবাই ভাববে মেঘ এখনো নীলের জন্য অপেক্ষা করছে। আর এটা মেয়ের কাউকে ভাবতে দিতে চায় না। অপরদিকে নীলকেও জোর কদমে রাজি করানোর চেষ্টা করা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি রাজি হয়ে যাবে সে। আর তার পরেই শুরু হবে বিয়ের প্রস্তুতি।

বিয়ের প্রথম পর্ব মিটবে ভীষণ অদ্ভুত ভাবে। যেহেতু দুই পক্ষের কেউই জানেনা তাদের কার সাথে বিয়ে হচ্ছে তাই বিয়ের আচার অনুষ্ঠানও এমন কিছু মানুষকে দিয়েই করানো হচ্ছে যাদেরকে দেখে সন্দেহ হবে না মেঘ এবং নীলের। কিন্তু গায়ে হলুদ পর্বটা একটু অন্যরকম হতে চলেছে। এক্ষেত্রে নীল নিজে আসবে হলুদের বাটি নিয়ে। সাথে আসবে গিনি।

নীলকে বিয়ে করতে দেখে এবং নিজের অন্য কারো সাথে বিয়ে হয়ে যাচ্ছে এটা ভেবে ভীষণ কষ্ট পাবে মেঘ যার ফলে সে নীলের আনা হলুদের বাটি ছুড়ে ফেলে দেবে। আর সেটা নীলের গায়ে দিয়েই পড়বে। এরপর নীলের গায়ে ছোঁয়া সেই হলুদ গিনি নিজে মেঘের গায়ে ছুঁইয়ে দেবে। আর বলবে, আজকের দিনেই মেঘ এবং তার দাদা ভাই দুজনেরই একসাথে বিয়ে হয়ে যাচ্ছে। বিষয়টা বেশ অবাক লাগলেও মেঘের মাথাতেও আসবে না যে তার বিয়ে নীলের সাথেই হতে চলেছে। যদি সত্যিই এমন কিছু হয় তাহলে কেমন লাগবে দর্শকদের?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন