Bangla Serial

সতীন নিয়ে সংসার করতে রাজি কিন্তু তাও পরাগের বাড়ি ছাড়বে না! শিমুলের কথা শুনে হেসে লুটোপুটি খাচ্ছে দর্শক

বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা টেলিভিশনের পর্দায় যে ধারাবাহিকটি দর্শকদের মনোরঞ্জন করে চলেছে সেই ধারাবাহিকটির নাম কার কাছে কই মনের কথা (Kar Kachhe Koi Moner Kotha)। বাঙালি দর্শক প্রেমীরা মুগ্ধ হয়ে এখন এই ধারাবাহিকটি দেখে চলেছেন। আসলে গল্পে দারুণ উত্তেজনার কারণে এখন দর্শকরা মন দিয়ে এই ধারাবাহিকটি দেখছেন।

বলাই বাহুল্য ধারাবাহিকে থাকা চমকের কারণে এই ধারাবাহিকটি দেখতে এতটা পছন্দ করছেন দর্শকরা। ধারাবাহিকের সাম্প্রতিক পর্ব অনুযায়ী শিমুল সবার সামনে প্রমাণ করে দিয়েছে যে গয়না চুরি কান্ডে আসল দোষী ছিল পরাগ এবং প্রিয়াঙ্কা। শতদ্রুকে সে সবার সামনে নির্দোষ প্রমাণিত করে। আর শিমুল সবার কাছে প্রমাণ করে দেয় যে সে কোনও অপরাধ করেনি। পরাগ আর প্রিয়াঙ্কার জেল যাত্রা হয়। যদিও বর্তমানে শিমুলকে ডিভোর্স দিয়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করতে তৎপর হয়ে উঠেছে পরাগ। সেইসঙ্গে পরাগকে বিয়ে করার উত্তেজনায় ফুটছে প্রিয়াঙ্কাও।

শিমুলের সঙ্গে একেবারেই সুখী নয় পরাগ। আর তাই সে প্রিয়াঙ্কাকে বিয়ে করতে চায়। আর তার জন্য শিমুলকে ডিভোর্স দিতেই হবে। শিমুলের থেকে মিউচুয়াল ডিভোর্স চায় পরাগ। আর সেই কারণেই ডিভোর্স পেতে এতটা তৎপর পরাগ।

আরও পড়ুনঃ ময়ূরীর কথায় রেগে গিয়ে তাকে সপাটে চড় কষালো সৌরনীল! ইচ্ছে পুতুলে ধুমতানানা পর্ব

অন্যদিকে শিমুল‌ও মজেছে তার প্রেমিক শতদ্রুর সঙ্গে। কিন্তু সেখানেও শিমুলের প্রেমিকের মা ঝামেলা করছে। আর তাই এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে শিমুল। আর যা দেখে হেসে মরছে নেটিজেনরা। শিমুল পরাগকে ডিভোর্স দিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে পরাগের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও জানিয়ে দেয় সে পরাগের সঙ্গেই এক‌ই বাড়িতে থাকবে। অন্য কোথাও যাবে না। আর শিমুল স্বামীকে ডিভোর্স দিলেও সে পরাগের বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আর শিমুলের এই অবাস্তব কথায় রীতিমতো হাসছে নেটপাড়া।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন