এই মুহূর্তে বাংলা টেলিভিশন প্রেমীদের কাছে ভীষণ রকমের জনপ্রিয়, উৎকৃষ্ট একটি সিনেমা হল ইচ্ছে পুতুল। এই মুহূর্তে এই ধারাবাহিকের মধ্যে থাকা দুঃখ, কষ্ট, আনন্দ, ভালোবাসা, প্রেম, বন্ধুত্ব, শত্রুতা ভীষণ রকমভাবে মুগ্ধ করেছে দর্শকদের। জি বাংলার পর্দায় অন্যতম জনপ্রিয় এবং দর্শকপ্রিয় ধারাবাহিকের নাম হল ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এই ধারাবাহিকটি এই মুহূর্তে বাঙালি দর্শকদের মনে দারুণ রকম প্রভাব বিস্তার করেছে।
এই ধারাবাহিকটি দেখতে ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। আর করাটাই বোধহয় উচিত। কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব উত্তেজনায় ভরপুর। এই ধারাবাহিকের গল্পে রয়েছে টানটান রোমাঞ্চ, উত্তেজনার দুর্দান্ত মিশেল। এই ধারাবাহিকটি দেখতে এই মুহূর্তে বাঙালি দর্শকরা তীব্র আকর্ষণ বোধ করছেন।
এতদিন পর্যন্ত এই ধারাবাহিকে দেখানো হয়েছিল মেঘ নীলের বিচ্ছেদের পিছনে ছিল ময়ূরী। সে কিছুতেই মেঘ-নীলের মিলন হতে দিত না। আর এবার মেঘ-নীলের বিচ্ছেদ করাতে চাইছেন স্বয়ং মেঘের বাবা। তিনি মেঘের জীবন থেকে নীলকে সরিয়ে দিতে চান। কারণ বারবার মেঘকে অবিশ্বাস করে, সন্দেহ করে মেঘের জীবনকে বিষিয়ে দিয়েছিল নীল।
সম্প্রতি রূপ এবং ময়ূরীর ষড়যন্ত্রের শিকার হয়ে এতদিন পর্যন্ত বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে মেঘ। ভীষণই ক্ষীণ হয়ে ওঠে তার বাঁচার আশা। চিকিৎসক মেঘের বাবাকে জানিয়ে দিন দিয়েছিলেন, ‘আপনাকে আর কোনও মিথ্যে আশা দেবোনা। মেঘের শরীর ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে গেছে। ওর হাতে একেবারেই সময় নেই।’ আর যথারীতি চিকিৎসকের মুখে এই কথা শুনে মেঘের বাবা খুব ভয় পেয়ে যান।
আরও পড়ুনঃ আছি একসঙ্গেই! বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে আদৃতের হাতে হাত রেখে নতুন বছরকে স্বাগত কৌশাম্বীর
যদিও মেঘের মাথায় ঠাকুরের ফুল ছুঁইয়ে তার প্রাণ ফিরিয়ে এনেছে নীল। মেঘের ঘরে গিয়ে নীল অনেকটা সময় কাটে। আবারও নীলের প্রতি দুর্বলতা বাড়ে মেঘের। কিন্তু মেঘের নীলের প্রতি এই দুর্বলতা একেবারেই মেনে নিতে পারছেন না মেঘের বাবা। তিনিই এবার নীল-মেঘের মাঝে দূরত্ব বাড়াবেন বলে মনে করা হচ্ছে।
View this post on Instagram
